ঢাকা ০২:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অভাব ঘোচাতে বিদেশে গিয়ে ফিরলেন কফিনবন্দী হয়ে, মা–বাবার স্বপ্ন শেষ জাতীয় চার্চ পরিষদের ৭৫ বছর পূর্তি উদ্‌যাপন লন্ডনে কিশোরী ধর্ষণের ঘটনায় দুই বাংলাদেশিকে খুঁজছে পুলিশ তাহসিফের মৃত্যু: ধাওয়া দেওয়া ব্যক্তিরা কি মাদক কারবারি, নাকি পুলিশ—সেই প্রশ্নের উত্তর খুঁজছেন তদন্তকারীরা এমবাপ্পের ওপর ক্ষোভ কেন, জিজ্ঞেস করেও জানতে পারছেন না চীনারা গ্যাসের আগুন জ্বলছেই, ১৫ দিন পর্যবেক্ষণের পর রিলিফ কূপ খননের পরিকল্পনা পেট্রোবাংলার যাত্রাবাড়ীতে মাদক অভিযানে এসআরবি-পুলিশের ওপর হামলা, গ্রেপ্তার ২৬ জনকে কারাগারে পাঠানোর আদেশ নগ্ন দৃশ্যের শুটিংয়ে বহিরাগত, ক্ষুব্ধ নায়িকা নেতানিয়াহুকে হটিয়ে সরকার গঠনে আলোচনায় বিরোধীরা তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের জন্য নিম্নতম মজুরি বোর্ড গঠন করা হবে রোববার: শ্রমমন্ত্রী

উলিপুরে চাঁদাবাজি ও দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্সের ঘোষণা এমপি ব্যারিস্টার সালেহীর

কুড়িগ্রাম প্রতিনিধি
  • আপডেট সময় : ১১:২৬:০৯ অপরাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬ ৪৪ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কুড়িগ্রামের উলিপুরে চাঁদাবাজি ও দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন সংসদ সদস্য ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী। তিনি বলেছেন, চাঁদাবাজি, অনিয়ম ও দুর্নীতির সঙ্গে কোনো ধরনের আপোস করা হবে না।

‎সোমবার (২ মার্চ) সন্ধ্যায় উলিপুর পৌরশহরের ইমপাওয়ারমেন্ট হাব অফিসে সাংবাদিকদের সাথে ইফতার ও মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

‎এমপি ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী বলেন, উলিপুরের উন্নয়ন নিশ্চিত করতে সাংবাদিকদের দায়িত্বশীল ও গঠনমূলক ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কাজের স্বচ্ছতা, জবাবদিহীতা এবং সুশাসন নিশ্চিতে গণমাধ্যমের সহযোগিতা অপরিহার্য।

‎তিনি আরো বলেন, সড়কে যানজট নিরসনে ব্যবস্থা নেয়া হয়েছে। ধুলোমুক্ত শহর গড়তে পানির স্প্রে ও রাস্তাঘাট সংস্কার শুরু করা হয়েছে। উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় লাইটের ব্যবস্থা করা হচ্ছে। সরাসরি এমপি’র সাথে যোগাযোগ ও অভিযোগ জানাতে শীঘ্রই একটি মোবাইল অ্যাপ ও ফোন নম্বর চালু করা হবে।

‎অনুষ্ঠানে উপজেলা জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর অ্যাডভোকেট কামাল কবির লিটন, উপজেলা সেক্রেটারি হাফেজ তৌহিদুল ইসলাম, সাবেক উপজেলা আমীর মাও. মশিউর রহমানসহ দলীয় নেতাকর্মী ও বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
উলিপুরে চাঁদাবাজি ও দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্সের ঘোষণা এমপি ব্যারিস্টার সালেহীর

আপডেট সময় : ১১:২৬:০৯ অপরাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬