ঢাকা ১২:০১ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হত্যা ও ডাকাতির মামলায় মাগুরা পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক গ্রেপ্তার প্রধানমন্ত্রীর জাপান সফরে উন্নয়ন ও বিনিয়োগ অংশীদারত্ব জোরদার হয়েছে: হুমায়ুন কবির ছাগল খুঁজতে গিয়ে চিতা বাঘের সামনে পড়েন শরীফা বেগম অরুণাচলের বিশিষ্ট সাংবাদিক তোঙ্গম রিনার বিরুদ্ধে পুলিশি পদক্ষেপের নিন্দায় প্রেসক্লাব মুল্ডার–রিকেলটনের দুর্দান্ত সেঞ্চুরি, অস্ট্রেলিয়াকে ২৮৮ রানের লক্ষ্য দিল দক্ষিণ আফ্রিকা যুদ্ধের গল্প শুনতে মুক্তিযোদ্ধার উঠানে বন্ধুসভার তরুণেরা আগামীকাল জার্মানির ৩০টির বেশি শহরে জেন-জি বিক্ষোভ মার্কিন বাণিজ্যচুক্তি, ডিপি ওয়ার্ল্ডের ইজারা বাতিল না হলে প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে বিক্ষোভ সমর্থকদেরই শাস্তি দিল বার্সেলোনা, বন্ধ থাকবে গ্যালারি বিমানবন্দরে বর্ণবাদের শিকার হওয়ার অভিযোগ সাঙ্গাকারার, পাল্টা জবাব রায়ানএয়ারের

পিরোজপুরে ১৮০ দিনের বিশেষ কর্মসূচি ও দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ঘোষণা গণপূর্ত প্রতিমন্ত্রীর

পিরোজপুর প্রতিনিধি
  • আপডেট সময় : ০৪:৩৫:২৩ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬ ৫৬ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পিরোজপুরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ, উন্নয়ন প্রকল্পের গতি ত্বরান্বিত করা এবং দুর্নীতিমুক্ত প্রশাসন গড়তে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর সুমন (এমপি, পিরোজপুর-২)। তিনি বলেন, “বিগত সময়ে দুর্নীতির কারণে পিরোজপুর কাঙ্ক্ষিত উন্নয়ন থেকে বঞ্চিত হয়েছে। আমাদের সরকার দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেছে। উন্নয়নের স্বার্থে কোনো প্রকার অনিয়ম বা স্বজনপ্রীতি সহ্য করা হবে না”।

‎​শনিবার (২১শে ফেব্রুয়ারি)আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান শহীদ দিবস উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয়ের শহিদ আব্দুর রাজ্জাক-সাইফ মিজান স্মৃতি সভাকক্ষে আয়োজিত আলোচনা সভা,দোয়া মাহফিল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

‎প্রতিমন্ত্রী তার বক্তব্যে বলেন,একুশ আমাদের শিখিয়েছে আত্মমর্যাদা রক্ষা করতে। আমাদের লক্ষ্য এখন একটাই—শুদ্ধ বাংলা ভাষা চর্চার মাধ্যমে নতুন প্রজন্মের কাছে আমাদের সঠিক ইতিহাস পৌঁছে দেওয়া।

​আসুন, আজ আমরা শপথ নিই—ব্যক্তিগত ও জাতীয় জীবনের প্রতিটি স্তরে শুদ্ধ বাংলার চর্চা করব এবং দেশপ্রেমের চেতনায় উদ্বুদ্ধ হয়ে সুখি সমৃদ্ধ দেশ গড়তে ভূমিকা রাখব।

তিনি আরো বলেন,আগামী ১৮০ দিনের জন্য সরকার বিশেষ পরিকল্পনা হাতে নিয়েছে। নির্বাচনী ইশতেহার অনুযায়ী উপজেলা পর্যায়ে ফ্যামিলি কার্ডসহ সকল প্রতিশ্রুতি দ্রুত বাস্তবায়ন শুরু হবে। তিনি বিগত দেড় বছরে আমলাতান্ত্রিক জটিলতায় আটকে থাকা পিরোজপুরের উন্নয়ন প্রকল্পগুলোর তালিকা তৈরি করতে জেলা প্রশাসককে নির্দেশ দেন।জেলা ও এর সাতটি উপজেলায় যে কাজগুলো আগামী ১৮০ দিনের মধ্যে সম্পন্ন করা সম্ভব,সেগুলোকে বিশেষ অগ্রাধিকার দেওয়ার কথা উল্লেখ করেন তিনি। প্রশাসনকে নির্ভয়ে কাজ করার আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, “আপনারা আইন অনুযায়ী কাজ করবেন যাতে পিরোজপুর শহরের অতীতের সকল প্রকার বদনাম আমরা ঘুচিয়ে দিতে পারি। আগামী তিন মাসের মধ্যে আমি এর সুফল দেখতে চাই”। এছাড়াও আসন্ন রমজান মাস উপলক্ষে বাজার ব্যবস্থাপনা এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণে রাখার জন্য প্রশাসনের প্রতি বিশেষ নির্দেশনা প্রদান করেন তিনি।

‎অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য মাসুদ সাঈদী বলেন, “শহীদদের রক্তের ঋণ শোধ করা সম্ভব, এটি শুধু ৫২-এর শহীদ বলে কথা নয়, এটি আমাদের মহান মুক্তিযুদ্ধের শহীদেরা, আমাদের স্বৈরাচার বিরোধী আন্দোলনের শহীদেরা এবং সর্বশেষ ২৪-এর শহীদদের রক্তের ঋণ”। তিনি আরও বলেন, “একটি সুখী ও সমৃদ্ধশালী বাংলাদেশ গঠনের মাধ্যমেই প্রত্যেক শহীদের রক্তের ঋণ শোধ করা সম্ভব। আমি প্রত্যাশা রাখি বর্তমান সরকার এটি নিয়ে কাজ করবে। আমরা সম্মিলিতভাবে বাংলাদেশীরা বিশ্বের ক্ষেত্রে এটা দেখিয়েছি যে বাংলাদেশীরা কখনো মাথা নত করে না এবং তাদের কখনো দাবিয়ে রাখা যায় না”। মাসুদ সাঈদী আরও বলেন “আমরা এবার ইনশাআল্লাহ এই সরকারের মাধ্যমে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে বাংলাদেশকে একটি সুখী সমৃদ্ধশালী দেশ হিসেবে গড়ে তোলার সর্বাত্মক চেষ্টা চালাবো”। তিনি মহান একুশের চেতনায় উদ্বুদ্ধ হয়ে জীবনব্যবস্থাকে সুন্দরভাবে সাজানোর জন্য সবার প্রতি উদাত্ত আহ্বান জানান।

‎জেলা প্রশাসক আবু সাঈদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য মাসুদ সাঈদী ও জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকি। এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল সেনানিবাসের ২২ ইঞ্জিনিয়ার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল জামান ইফতেখার শোভন।

‎অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম, সাবেক জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন,জেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যক্ষ তাফাজ্জল হোসেন ফরিদ এবং জেলা মুক্তিযোদ্ধা সংসদের সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাকসহ বিভিন্ন দপ্তরের প্রধানগণ, সাংবাদিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
পিরোজপুরে ১৮০ দিনের বিশেষ কর্মসূচি ও দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ঘোষণা গণপূর্ত প্রতিমন্ত্রীর

আপডেট সময় : ০৪:৩৫:২৩ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬