ঢাকা ০১:৫৬ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সুন্দরগঞ্জে মাদকবিরোধী লাঠি মিছিল ডোমারে মাদক সম্রাজ্ঞী আটক, ৩০টির বেশি মামলা মেয়েকে জড়িয়ে মাদরাসা প্রতিষ্ঠাতার বিরুদ্ধে ধর্ষণের মিথ্যা অভিযোগ তুলে প্রতিষ্ঠানে মবের চেষ্টা পিরোজপুরে জিয়া মঞ্চের কর্মী সভা স্থগিতের প্রতিবাদে সংবাদ সম্মেলন হাতিয়ায় মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকার বিমার চেক গাইবান্ধায় ২ কেজি গাঁজাসহ নারী গ্রেফতার   ক্যাশমেমো ছাড়া সার বিক্রি, দুই বিসিআইসি ডিলারকে ৪২ হাজার টাকা জরিমানা সুন্দরগঞ্জে মাদকবিরোধী মশাল মিছিল গাইবান্ধায় হেরোইন-ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ভূমি গবেষক সেলিমের ‘ডিজিটাল ভূমি কার্ড’ উদ্ভাবন, অবসান হবে ‘জোর যার মুলুক তার’ নীতি

মাওয়ায় ঘুরতে এসে পদ্মায় ডুবে নিখোঁজ ছাত্রের মরদেহ উদ্ধার

মুন্সীগঞ্জ প্রতিনিধি
  • আপডেট সময় : ০৯:৫৭:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬ ৫১ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মুন্সীগঞ্জের মাওয়া এলাকায় পদ্মা নদীতে গোসল করতে নেমে পানি ডুবে আবু নাঈম নামে নিখোঁজ ছাত্রের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরিরা। সোমবার পদ্মা নদী থেকে ৩দিন পর নাঈমের মরদেহটি উদ্ধার করে মুন্সীগঞ্জের ডুবুরি দল।

এর আগে গত শনিবার বিকাল সাড়ে ৩টার দিকে মাওয়ার কাছে পদ্মা সেতুর ৪ নম্বর পিলারের কাছে এমআইএসটি’র ছাত্র আবু নাঈম (২৩), তানভির (২১) ও সোহান (২১) পদ্মা নদীতে গোসল জন্য নামে। তানভির ও সোহান উঠে আসলেও নাঈম পানিতে ডুবে নিখোঁজ হয়। এদিন তানভিরকে তার বন্ধুরা আহত অবস্থায় শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। ওই দিন হাসপাতালে তানভিরের বন্ধুরা বলেন, শনিবার ঢাকার মিরপুর এলাকার মিলিটারী ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি’র বন্ধুরা মিলে মাওয়া এলাকায় ঘুরতে আসেন। নাঈম, তানভির ও সোহান গোসল করার জন্য পদ্মা নদীতে নামে। এ সময় নাঈম পানিতে ডুবে নিখোঁজ হয়।

শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, পদ্মা সেতুর যে খুঁটি সামনে ছাত্র নাঈম নিখোঁজ হয়েছিল সোমবার দুপরে ওই জায়গার পাশাপাশি স্থান থেকে ডুবন্ত ছাত্রের মরদেহটি উদ্ধার করেন মুন্সীগঞ্জের ডুবুরি জিসান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
মাওয়ায় ঘুরতে এসে পদ্মায় ডুবে নিখোঁজ ছাত্রের মরদেহ উদ্ধার

আপডেট সময় : ০৯:৫৭:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬