ঢাকা ০১:৫০ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সুন্দরগঞ্জে মাদকবিরোধী লাঠি মিছিল ডোমারে মাদক সম্রাজ্ঞী আটক, ৩০টির বেশি মামলা মেয়েকে জড়িয়ে মাদরাসা প্রতিষ্ঠাতার বিরুদ্ধে ধর্ষণের মিথ্যা অভিযোগ তুলে প্রতিষ্ঠানে মবের চেষ্টা পিরোজপুরে জিয়া মঞ্চের কর্মী সভা স্থগিতের প্রতিবাদে সংবাদ সম্মেলন হাতিয়ায় মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকার বিমার চেক গাইবান্ধায় ২ কেজি গাঁজাসহ নারী গ্রেফতার   ক্যাশমেমো ছাড়া সার বিক্রি, দুই বিসিআইসি ডিলারকে ৪২ হাজার টাকা জরিমানা সুন্দরগঞ্জে মাদকবিরোধী মশাল মিছিল গাইবান্ধায় হেরোইন-ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ভূমি গবেষক সেলিমের ‘ডিজিটাল ভূমি কার্ড’ উদ্ভাবন, অবসান হবে ‘জোর যার মুলুক তার’ নীতি

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে বাস-পিকআপের মুখোমুখী সংঘর্ষ, আহত ১০

মুন্সীগঞ্জ প্রতিনিধি
  • আপডেট সময় : ০২:৩৯:৩৬ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬ ৪৯ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের লৌহজংয়ে ঢাকামুখী একটি যাত্রীবাহী বাস ও পিকআপের সংঘর্ষে নারী ও শিশুসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।

শনিবার (১০ জানুয়ারি) রাত ৯টার দিকে উপজেলার খানাবাড়ি চৌরাস্তায়, পদ্মা সেতু উত্তর থানার পাশের এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকার দিকে যাচ্ছিল দুর্ঘটনা কবলিত বাসটি। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি পিকআপের সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে উভয় যানবাহনের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং বাস ও পিকআপে থাকা বেশ কয়েকজন যাত্রী আহত হন।

দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় মহাসড়কের ওই অংশে কিছুক্ষণ যান চলাচল ব্যাহত হয়। খবর পেয়ে শ্রীনগর ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে পাঠায়। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

আহতরা হলেন, শরিফ বেপারী (৪০), রাইস (৮), সাদিয়া (২৮), স্নেহা (১৫), আখি (৪০), হারুন (৫৫), আজাহার, রহিমা (৬৫), রাফি (২৪), সাজিদ (৩), নিলয় (২২) দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে যানবাহন চলাচল স্বাভাবিক করা হয়। দুর্ঘটনার কারণ জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে।

শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন বলেন, ঘটনার পর পর আমরা আহতদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে প্রেরণ করি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে বাস-পিকআপের মুখোমুখী সংঘর্ষ, আহত ১০

আপডেট সময় : ০২:৩৯:৩৬ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬