ঢাকা ১১:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নেতানিয়াহুর জোট ছেড়ে বিরোধী জোটে যেতে আগ্রহী ইউটিজে ইংলিসের সেঞ্চুরির দিনে স্বস্তিতে অস্ট্রেলিয়া এক লাখ ৩০ হাজারের বেশি ভোটে জামায়াতের প্রার্থীকে হারালেন মির্জা ফয়সল প্রাচীন আলেমদের ‘মাজহাব’ পরিবর্তনের ইতিহাস সাড়ে চার বছর পর জ্যেষ্ঠতাসহ দুদকের চাকরি ফিরে পাচ্ছেন শরীফ শামসুর রাহমানের সাক্ষাৎকার: সময় সব ধূসর করে দেয় সখীপুরে দুই বাক্স গ্রেনেডসদৃশ বস্তু উদ্ধার, গায়ে লেখা ‘ইস্ট পাকিস্তান পুলিশ, টাঙ্গাইল’ সুষ্ঠু নির্বাচনকে বিতর্কিত করার অপচেষ্টা করছে জামায়াত: রিজভী মধ্যবয়সী নারীর ব্যথা, কারণ কি মেনোপজ জেলে-কন্যা লিকার হাতে জাতীয় ব্যাডমিন্টনের শিরোপা, কাঁদলেন মা-মেয়ে

সাংবাদিক জাহিদ রিপন মারা গেছেন

পটুয়াখালী প্রতিনিধি
  • আপডেট সময় : ০৮:৪৭:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ জানুয়ারী ২০২৬ ৫৮ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সাংবাদিক জাহিদ রিপন বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫১ বছর। তিনি স্ত্রী ও তিন ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। দীর্ঘদিন ধরে হৃদরোগে ভুগছিলেন তিনি।

বুধবার (৭ জানুয়ারি) রাতে কলাপাড়া পৌর শহরের নিজ বাসভবনে গুরুতর অসুস্থ হয়ে পড়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়।

শুক্রবার (৯ জানুয়ারি) জুমার নামাজের পর কলাপাড়া পৌর কেন্দ্রীয় জামে মসজিদে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। জাহিদ রিপন এটিএন বাংলা, এটিএন নিউজ ও দৈনিক দেশ রূপান্তরের পটুয়াখালী উপকূল প্রতিনিধি ছিলেন। এছাড়া তিনি কলাপাড়া উপজেলার মহিপুর থানা প্রেস ক্লাবের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করতেন।

জাহিদ রিপন সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে ছিলেন আপসহীন, যা সহকর্মী ও নবীন সাংবাদিকদের জন্য অনুকরণীয় হয়ে থাকবে। তার মৃত্যুতে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন, কলাপাড়া প্রেস ক্লাব, কলাপাড়া রিপোর্টার্স ইউনিটি, রিপোর্টার্স ক্লাব ও কলাপাড়া টেলিভিশন জার্নালিস্ট ফোরামসহ উপজেলার সকল সাংবাদিক।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
সাংবাদিক জাহিদ রিপন মারা গেছেন

আপডেট সময় : ০৮:৪৭:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ জানুয়ারী ২০২৬