ঢাকা ০১:০৯ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সুন্দরগঞ্জে মাদকবিরোধী লাঠি মিছিল ডোমারে মাদক সম্রাজ্ঞী আটক, ৩০টির বেশি মামলা মেয়েকে জড়িয়ে মাদরাসা প্রতিষ্ঠাতার বিরুদ্ধে ধর্ষণের মিথ্যা অভিযোগ তুলে প্রতিষ্ঠানে মবের চেষ্টা পিরোজপুরে জিয়া মঞ্চের কর্মী সভা স্থগিতের প্রতিবাদে সংবাদ সম্মেলন হাতিয়ায় মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকার বিমার চেক গাইবান্ধায় ২ কেজি গাঁজাসহ নারী গ্রেফতার   ক্যাশমেমো ছাড়া সার বিক্রি, দুই বিসিআইসি ডিলারকে ৪২ হাজার টাকা জরিমানা সুন্দরগঞ্জে মাদকবিরোধী মশাল মিছিল গাইবান্ধায় হেরোইন-ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ভূমি গবেষক সেলিমের ‘ডিজিটাল ভূমি কার্ড’ উদ্ভাবন, অবসান হবে ‘জোর যার মুলুক তার’ নীতি

সাংবাদিক জাহিদ রিপন মারা গেছেন

পটুয়াখালী প্রতিনিধি
  • আপডেট সময় : ০৮:৪৭:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ জানুয়ারী ২০২৬ ৪৭ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সাংবাদিক জাহিদ রিপন বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫১ বছর। তিনি স্ত্রী ও তিন ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। দীর্ঘদিন ধরে হৃদরোগে ভুগছিলেন তিনি।

বুধবার (৭ জানুয়ারি) রাতে কলাপাড়া পৌর শহরের নিজ বাসভবনে গুরুতর অসুস্থ হয়ে পড়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়।

শুক্রবার (৯ জানুয়ারি) জুমার নামাজের পর কলাপাড়া পৌর কেন্দ্রীয় জামে মসজিদে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। জাহিদ রিপন এটিএন বাংলা, এটিএন নিউজ ও দৈনিক দেশ রূপান্তরের পটুয়াখালী উপকূল প্রতিনিধি ছিলেন। এছাড়া তিনি কলাপাড়া উপজেলার মহিপুর থানা প্রেস ক্লাবের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করতেন।

জাহিদ রিপন সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে ছিলেন আপসহীন, যা সহকর্মী ও নবীন সাংবাদিকদের জন্য অনুকরণীয় হয়ে থাকবে। তার মৃত্যুতে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন, কলাপাড়া প্রেস ক্লাব, কলাপাড়া রিপোর্টার্স ইউনিটি, রিপোর্টার্স ক্লাব ও কলাপাড়া টেলিভিশন জার্নালিস্ট ফোরামসহ উপজেলার সকল সাংবাদিক।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
সাংবাদিক জাহিদ রিপন মারা গেছেন

আপডেট সময় : ০৮:৪৭:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ জানুয়ারী ২০২৬