ঢাকা ০৯:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সমর্থকদেরই শাস্তি দিল বার্সেলোনা, বন্ধ থাকবে গ্যালারি বিমানবন্দরে বর্ণবাদের শিকার হওয়ার অভিযোগ সাঙ্গাকারার, পাল্টা জবাব রায়ানএয়ারের গভীর রাতে ঘরে ঢুকে অস্ত্রের মুখে অপহরণ, সকালে মিলল লাশ লাপিদের জয় দাবি, নেতানিয়াহুর কঠিন পথ আজ রাতে হরর মুভি দেখার প্ল্যান করছেন? দেখুন ভয় পেলে আপনার শরীরে কী কী ঘটে মনে হয় সেদিন শুটিং করলাম, এখন তারা দুনিয়ায় নেই… কুইজে কুইজে মুক্তিযুদ্ধকে জানল আলোর পাঠশালার শিক্ষার্থীরা ১৭ বছর বয়সী কিশোরের কোম্পানি মহাকাশের বড় সমস্যার সমাধান করেছে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, হোটেল মালিককে জরিমানা হেরে গিয়ে নির্বাচন প্রশ্নবিদ্ধ করতে চান নেতানিয়াহু, বিরোধীদের দাবি

অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, হোটেল মালিককে জরিমানা

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
  • আপডেট সময় : ০৭:২১:০৩ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬ ৩৩ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গাইবান্ধার সুন্দরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির দায়ে ফাহিম মিয়া (৩২) নামে এক হোটেল মালিককে ৩ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার ছাপড়হাটী ইউনিয়নের শোভাগঞ্জ বাজারে অবস্থিত আশামনি হোটেলে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫৩ ধারা অনুযায়ী তাকে জরিমানা করা হয়েছে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ঈফফাত জাহান তুলি। এসময় পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।

জরিমানাপ্রাপ্ত মো. ফাহিম মিয়া ছাপড়হাটী ইউনিয়নের মরুয়াদহ গ্রামের মো. চান মিয়ার ছেলে। তিনি আশামনি হোটেলের মালিক।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, হোটেলটিতে অত্যন্ত নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত করা হচ্ছিল। খাবার তৈরিতে পরিচ্ছন্নতা বজায় না রাখায় ভোক্তাদের স্বাস্থ্যঝুঁকির আশঙ্কা তৈরি হয়। এ কারণে আইন অনুযায়ী জরিমানা করার পাশাপাশি ভবিষ্যতে স্বাস্থ্যসম্মত পরিবেশে খাবার প্রস্তুত ও পরিবেশনের জন্য হোটেল মালিককে সতর্ক করা হয়।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ঈফফাত জাহান তুলি বলেন, ‘ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫৩ ধারা অনুযায়ী সেবাদানে অবহেলা বা অসতর্কতার মাধ্যমে সেবাগ্রহীতার অর্থ, স্বাস্থ্য বা জীবনহানির কারণ সৃষ্টির অপরাধে এ জরিমানা করা হয়েছে। একই সঙ্গে হোটেল মালিককে ভবিষ্যতে সতর্ক থাকার জন্য কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।’

তিনি আরও বলেন, ‘জনস্বার্থে ভোক্তা অধিকার সংরক্ষণ ও জনস্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, হোটেল মালিককে জরিমানা

আপডেট সময় : ০৭:২১:০৩ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬