ঢাকা ০২:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

গাইবান্ধায় ৩৯৭ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

গাইবান্ধা প্রতিনিধি
  • আপডেট সময় : ১২:২৩:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬ ১৬ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গাইবান্ধা পৌরশহরে অভিযান চালিয়ে ৩৯৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. আশরাফুল ইসলাম (২৩) নামে এক যুবককে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৩।

মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে এসআরবি-১৩ এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া, ভারপ্রাপ্ত) মুহম্মদ মনিরুজ্জামান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেফতারকৃত আশরাফুল ইসলাম গাইবান্ধা সদর উপজেলার কুপতলা ইউনিয়নের ফকিরপাড়া গ্রামের মৃত দুদু মিয়ার ছেলে।

এসআরবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি-৩, এসআরবি-১৩, গাইবান্ধার একটি আভিযানিক দল সোমবার (২৬ অক্টোবর) রাত সোয়া ৯টার দিকে গাইবান্ধা পৌরসভার প্রধান ডাকঘর সংলগ্ন নতুন ব্রিজের পশ্চিম পাশে সীমান্ত দাসের ফলের দোকানের সামনে পাকা সড়কে অভিযান চালায়। এ সময় ইয়াবা বিক্রির উদ্দেশ্যে নিজের দখলে রাখার অভিযোগে আশরাফুলকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে ৩৯৭ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় এসআরবি বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছে।

এসআরবি-১৩ এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া, ভারপ্রাপ্ত) মুহম্মদ মনিরুজ্জামান বলেন, পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আশরাফুল ও উদ্ধার করা ইয়াবা সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকবিরোধী অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
গাইবান্ধায় ৩৯৭ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

আপডেট সময় : ১২:২৩:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬