ঢাকা ০১:৫৮ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সুন্দরগঞ্জে মাদকবিরোধী লাঠি মিছিল ডোমারে মাদক সম্রাজ্ঞী আটক, ৩০টির বেশি মামলা মেয়েকে জড়িয়ে মাদরাসা প্রতিষ্ঠাতার বিরুদ্ধে ধর্ষণের মিথ্যা অভিযোগ তুলে প্রতিষ্ঠানে মবের চেষ্টা পিরোজপুরে জিয়া মঞ্চের কর্মী সভা স্থগিতের প্রতিবাদে সংবাদ সম্মেলন হাতিয়ায় মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকার বিমার চেক গাইবান্ধায় ২ কেজি গাঁজাসহ নারী গ্রেফতার   ক্যাশমেমো ছাড়া সার বিক্রি, দুই বিসিআইসি ডিলারকে ৪২ হাজার টাকা জরিমানা সুন্দরগঞ্জে মাদকবিরোধী মশাল মিছিল গাইবান্ধায় হেরোইন-ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ভূমি গবেষক সেলিমের ‘ডিজিটাল ভূমি কার্ড’ উদ্ভাবন, অবসান হবে ‘জোর যার মুলুক তার’ নীতি

কাপাসিয়ায় অবৈধ বালু উত্তোলন, এসকেভেটর জব্দ

গাজীপুর প্রতিনিধি
  • আপডেট সময় : ০৭:০৭:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬ ৬০ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গাজীপুরের কাপাসিয়া উপজেলায় অবৈধভাবে বালু ও মাটি উত্তোলনের দায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে।

সোমবার (৫ জানুয়ারি) দুপুরে উপজেলার টোক ইউনিয়নের বড়চালা গ্রামের ‘খুদির বাড়ি’ এলাকায় এ অভিযান চালানো হয়।

অভিযান চলাকালীন অবৈধ বালু উত্তোলনের কাজে ব্যবহৃত একটি এসকেভেটর (ভেকু মেশিন) জব্দ করা হয়। অভিযান পরিচালনা করেন কাপাসিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাহিদুল হক।

সূত্র জানায়, দীর্ঘদিন ধরে একটি চক্র বড়চালা এলাকায় কৃষি জমি ও পরিবেশের ক্ষতি করে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে সকালেই সেখানে ঝটিকা অভিযান চালানো হয়। প্রশাসনের উপস্থিতি টের পেয়ে সংশ্লিষ্টরা পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে মাটি কাটার যন্ত্রটি জব্দ করা হয়।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাহিদুল হক জানান, ‘অবৈধভাবে মাটি ও বালু উত্তোলনের ফলে কৃষি জমি এবং পরিবেশ মারাত্মক হুমকির মুখে পড়ছে। জনস্বার্থ ও পরিবেশ রক্ষায় এ ধরনের অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।’

এলাকাবাসী প্রশাসনের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তারা বলেন, নিয়মিত এই ধরনের অভিযান চালালে ফসলি জমি রক্ষা পাবে এবং মাটিকাটা চক্রের দৌরাত্ম্য কমবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
কাপাসিয়ায় অবৈধ বালু উত্তোলন, এসকেভেটর জব্দ

আপডেট সময় : ০৭:০৭:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬