ঢাকা ১২:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সুন্দরগঞ্জের যৌতুক মামলায় সাজাপ্রাপ্ত আসামি ফেনী থেকে গ্রেপ্তার

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
  • আপডেট সময় : ১০:৩৭:১৩ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ ৩৩ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গাইবান্ধার সুন্দরগঞ্জে যৌতুক মামলায় এক বছর দুই মাসের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত পলাতক আসামি মো. রবিউল ইসলামকে (২২) ফেনী থেকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।

শুক্রবার (২৩ অক্টোবর) রাতে এসআরবি-১৩ এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া, ভারপ্রাপ্ত) মুহম্মদ মনিরুজ্জামান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেপ্তার রবিউল ইসলাম সুন্দরগঞ্জ উপজেলার বেলকা ইউনিয়নের কিশামত সদর গ্রামের মো. মোশারফ হোসেনের ছেলে।

এসআরবি জানায়, যৌতুক নিরোধ আইনের ৩ ধারায় দায়ের করা সিআর-৭৬৫/২৩ (সুন্দরগঞ্জ) মামলায় চলতি বছরের ৮ জুলাই রবিউল ইসলামকে এক বছর দুই মাসের সশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা অর্থদণ্ড দেন আদালত। অর্থদণ্ড অনাদায়ে তাকে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। ওই মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল।

গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার বিকেল ৫টা ১৫ মিনিটে ফেনী সদর উপজেলার সহদেবপুর গ্রামে যৌথ অভিযান চালায় এসআরবি-১৩, সিপিসি-৩, গাইবান্ধা এবং এসআরবি-৭, সিপিসি-১, ফেনী ক্যাম্পের আভিযানিক দল। অভিযানকালে তাকে গ্রেপ্তার করা হয়।

এসআরবি-১৩ এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া, ভারপ্রাপ্ত) মুহম্মদ মনিরুজ্জামান বলেন, ‘গ্রেপ্তারকৃত রবিউল ইসলামের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। সাজাপ্রাপ্ত ও বিভিন্ন মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত পলাতক আসামিদের গ্রেপ্তারে এসআরবির অভিযান অব্যাহত থাকবে।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
সুন্দরগঞ্জের যৌতুক মামলায় সাজাপ্রাপ্ত আসামি ফেনী থেকে গ্রেপ্তার

আপডেট সময় : ১০:৩৭:১৩ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬