কোরিয়ার জনপ্রিয় চিকেন-নুডলস স্যুপ ডাক কালগুকসু, রেসিপি দেখুন
- আপডেট সময় : ০৬:২০:০৫ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ ৪ বার পড়া হয়েছে

-
ময়দা: ৪ কাপ
-
ডিম: ১টি
-
বাদামতেল: ২ চা-চামচ
-
পানি: পরিমাণমতো
-
মুরগির স্টক: ৬ কাপ
-
মুরগির বুকের মাংস: ২৫০ গ্রাম
-
রসুন কোয়া: ৪টি
-
আদাকুচি: ১ চা-চামচ
-
পেঁয়াজ: আধা কাপ
-
পেঁয়াজ কলির সাদা অংশ: ২টি
-
সয়া সস: আধা চা-চামচ
-
পানি: ১০ কাপ
-
গোলমরিচ গুঁড়া: ১ চা-চামচ
-
জুকিনিকুচি: ২ কাপ (সামান্য লবণ মেখে জলপাই/বাদামতেলে হালকা ভেজে নেওয়া)
-
লবণ: স্বাদমতো
.লবঙ্গ চায়ের রেসিপি.
-
এক চামচ বাদামতেলসহ বাকি উপকরণগুলো ভালোভাবে মেখে ৩০ মিনিট ভেজা কাপড় দিয়ে ঢেকে রাখুন।
-
এবার রুটির আকারে করে বলে ময়দা ছড়িয়ে ভাঁজ করে রোল করে নিন।
-
এবার ছুরির সাহায্যে চিকন আকারে কেটে গরম পানিতে এক চা-চামচ জলপাই তেল দিয়ে পাস্তা সেদ্ধ করে পানি ঝরিয়ে রাখুন।
-
একটি প্যানে মাংস, পেঁয়াজ, রসুন, আদা ও পানি দিয়ে ৩০ মিনিট ফুটিয়ে পানি ঝরিয়ে ঠান্ডা করে নিন।
-
সেদ্ধ মসলা, পানি ও মাংস আলাদা করে রাখুন।
-
মাংসগুলো আঙুল দিয়ে টেনে আধা ইঞ্চি করে ছিঁড়ে সেদ্ধ মসলা পেস্ট, গোলমরিচের গুঁড়া, সয়া সস ও সামান্য লবণ দিয়ে মেখে নিন।
-
মাংস সেদ্ধ পানিতে সয়া সস ও পেঁয়াজ দিয়ে ৫ মিনিট ফুটিয়ে পানি ছেঁকে নিন।
-
পরিবেশন বাটিতে সেদ্ধ পাস্তা, ওপরে মুরগি রেখে স্টক ঢেলে দিন।
-
এবার জুকিনিকুচি ওপরে দিয়ে পরিবেশন করুন।
.রামেন নুডলসের রেসিপি























