ঢাকা ০৮:৪১ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দিনে রেকি, রাতে বাড়িতে ঢুকে মা–মেয়ের গলায় অস্ত্র ধরে ডাকাতি কুমিল্লা কর অঞ্চলে ৪১ পদে চাকরি, আবেদন কুমিল্লা–চাঁদপুর–ব্রাহ্মণবাড়িয়ার স্থায়ী বাসিন্দাদের ইসির পরীক্ষা হবে আগামীকাল: ১১–দলীয় ঐক্য জলঢাকায় সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ গায়ক ইন্দ্রনীল সেন গ্রেপ্তার, কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ সাইবার হামলার ঝুঁকিতে ৩টি মডেলের আইফোন, সতর্ক করল অ্যাপল দুই পা হারানো সাখাওয়াতের হাতে হুইলচেয়ার, ঘরে এক মাসের বাজার হাসপাতাল পরিদর্শনে গিয়ে পাননি পাঁচ চিকিৎসককে, ব্যবস্থা নেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর মিশিগানে আগের দিন ওবামা, পরদিন ট্রাম্প সুন্দরগঞ্জে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

গাজীপুরে ‘জুলাই যোদ্ধা’ সুরভীর রিমান্ড বাতিল, চার সপ্তাহের জামিনে মুক্তি

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৬:৫৬:৩৫ অপরাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬ ৫৫ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গাজীপুরে চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার হওয়া ‘জুলাই যোদ্ধা’ ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক তাহরিমা জান্নাত সুরভীর রিমান্ড বাতিল করে চার সপ্তাহের অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (৫ জানুয়ারি) দিনভর আন্দোলন, আলোচনা ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্কের মধ্য দিয়ে এ আদেশ দেন জেলা ও দায়রা জজ আদালত। এর আগে সকালে সুরভীর মুক্তি ও রিমান্ড বাতিলের দাবিতে আদালত প্রাঙ্গরে সমবেত হন জুলাই যোদ্ধারা। তারা স্লোগান দিয়ে অভিযোগ করেন, পরিকল্পিতভাবে মিথ্যা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

জানা যায়, গত ২৪ ডিসেম্বর গভীর রাতে টঙ্গীর নিজ বাসা থেকে যৌথ বাহিনীর অভিযানে ঘুমন্ত অবস্থায় তাহরিমা জান্নাত সুরভীকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।

পুলিশের তথ্যমতে, মামলার বাদী সাংবাদিক নাঈমুর রহমান দুর্জয় ৫০ হাজার টাকা চাঁদা দাবির অভিযোগ এনে কালিয়াকৈর থানায় মামলা দায়ের করেন। পরে আদালতে পাঁচ দিনের রিমান্ড আবেদন করা হলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২ দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এরপর সুরভীর পক্ষে আইনজীবীরা রিভিশন আবেদন করলে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক দুপুরে দুই দিনের রিমান্ড বাতিল করে চার সপ্তাহের অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেন।

সুরভীর আইনজীবী মোস্তাফিজুর রহমান কামাল বলেন, আদালতের এ সিদ্ধান্ত ন্যায্য বিচারের একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত।

সুরভীর মুক্তির দাবিতে আদালত প্রাঙ্গরে উপস্থিত জুলাই যোদ্ধারা শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করেন। তারা বলেন, নির্দোষ মানুষকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মামলায় জড়ানো হচ্ছে।

এ বিষয়ে গাজীপুর-২ আসনের এনসিপি মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় যুগ্ম সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আলী নাসের খান বলেন, আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে দ্রুত ও ন্যায়সংগত সমাধান প্রত্যাশা করছি।

গাজীপুরের পুলিশ সুপার মো. শরীফ উদ্দিন বলেন, মামলাটি তার দায়িত্ব গ্রহণের আগের। তবে কোনো ধরনের অবিচার যেন না হয়, সে বিষয়টি তিনি গুরুত্বের সঙ্গে দেখবেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
গাজীপুরে ‘জুলাই যোদ্ধা’ সুরভীর রিমান্ড বাতিল, চার সপ্তাহের জামিনে মুক্তি

আপডেট সময় : ০৬:৫৬:৩৫ অপরাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬