ঢাকা ০৩:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজধানীর রামপুরা ব্রিজের নিচ থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার এআই এজেন্ট, যে সহকারী নিজেই কাজ করে ফেলে নাটোরে দুর্ঘটনা: নিথর দেহ, স্বজনের কান্না ইশরাকের পদত্যাগপত্র গৃহীত, প্রজ্ঞাপন জারি কানাডায় আলবার্টার স্বাধীনতার প্রশ্নে গণভোটের বিপক্ষে ভোট দিলেন বাসিন্দারা, ট্রাম্পের বিরুদ্ধে কেন উসকানির অভিযোগ ধর্মের কারণে যেন মানুষের মধ্যে কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি না হয়: প্রধানমন্ত্রী ‘আমারে মার কাছে যাওয়ার ব্যবস্থা কইরা দেন’ বিয়ে করলেন ‘গোল্ডেন’ গায়িকা ইজে আম্মু আমার ফোন লুকিয়ে রাখেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন ২ ফেব্রুয়ারি, রেজিস্ট্রেশনের তারিখ ও ফি নির্ধারণ

বিয়ে করলেন ‘গোল্ডেন’ গায়িকা ইজে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:১৮:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬ ১ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নেটফ্লিক্সের অ্যানিমেটেড সিনেমা ‘কে-পপ ডেমন হান্টার্স’-এর জনপ্রিয় গান ‘গোল্ডেন’ দিয়ে বিশ্বজুড়ে পরিচিতি পেয়েছেন গায়িকা ও গীতিকার ইজে। এবার বিয়ে করলেন তিনি।

তাঁর বর সংগীত প্রযোজক ও গীতিকার স্যাম কিম। শনিবার দক্ষিণ কোরিয়ার সিউলে তাঁদের বিয়ের আয়োজন করা হয়। সোমবার ‘ভোগ’–এ প্রকাশিত এক সাক্ষাৎকারে এ তথ্য জানা গেছে।

সিউলের গাংডং এলাকার স্টেজ ২৮-এ খোলা আকাশের নিচে বিয়ের আয়োজন করেন এই জুটি। জায়গাটি ইজের কাছে বিশেষ স্মৃতিবিজড়িত। সেখানে একসময় তাঁর নানা, বর্ষীয়ান কোরীয় অভিনেতা শিন ইয়ং-কিউনের বাড়ি ছিল। ইজের বড় ভাইয়ের বিয়েও হয়েছিল একই জায়গায়।

প্রথমে আগামী নভেম্বরে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় বিয়ের পরিকল্পনা করেছিলেন তাঁরা। পরে সেই পরিকল্পনা বদলে দক্ষিণ কোরিয়ায় বিয়ের সিদ্ধান্ত নেন। এগিয়ে আনেন তারিখও।

সব মিলিয়ে বিয়ের প্রস্তুতির জন্য মাত্র চার মাস সময় পেয়েছিলেন তাঁরা। ‘কে-পপ ডেমন হান্টার্স’-এর সাফল্যের পর প্রচারণার ব্যস্ততায় আগেই পিছিয়ে গিয়েছিল বিয়ের পরিকল্পনা।

ইজে ও স্যাম কিমের পরিচয় ২০১৭ সালের মে মাসে, একটি গানের কাজ করতে গিয়ে। প্রথমে সহকর্মী হিসেবে তাঁদের সম্পর্ক গড়ে ওঠে, পরে তা প্রেমে রূপ নেয়। ২০২৫ সালের জুনে বাগ্‌দান করেন তাঁরা।

বিয়েতে উপস্থিত ছিলেন পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুরা। অনুষ্ঠানে ছিল কোরীয় বিয়ের ঐতিহ্যবাহী রীতি ‘পেবেক’। এ রীতিতে নবদম্পতি পরিবারের বয়োজ্যেষ্ঠদের সামনে নত হয়ে তাঁদের আশীর্বাদ নেন।

একসময় এসএম এন্টারটেইনমেন্টের প্রশিক্ষণার্থী ছিলেন ইজে। পরে গীতিকার হিসেবে কে-পপ সংগীতে পরিচিতি পান তিনি। রেড ভেলভেটের ‘সাইকো’ এবং এসপার ‘ড্রামা’ ও ‘আর্মাগেডন’-এর মতো জনপ্রিয় গানে কাজ করেছেন তিনি।

তবে বিশ্বজুড়ে তাঁর পরিচিতি এনে দেয় ‘কে-পপ ডেমন হান্টার্স’ সিনেমার ‘গোল্ডেন’ গানটি। গানটির সহগীতিকার ও কণ্ঠশিল্পী ইজে। ২০২৬ সালের ফেব্রুয়ারিতে ৬৮তম গ্র্যামি অ্যাওয়ার্ডসে ভিজ্যুয়াল মিডিয়ার জন্য লেখা সেরা গানের পুরস্কার জেতে ‘গোল্ডেন’।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
   
বিয়ে করলেন ‘গোল্ডেন’ গায়িকা ইজে

আপডেট সময় : ০১:১৮:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬