ঢাকা ১২:৩৬ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সুন্দরগঞ্জে মাদকবিরোধী লাঠি মিছিল ডোমারে মাদক সম্রাজ্ঞী আটক, ৩০টির বেশি মামলা মেয়েকে জড়িয়ে মাদরাসা প্রতিষ্ঠাতার বিরুদ্ধে ধর্ষণের মিথ্যা অভিযোগ তুলে প্রতিষ্ঠানে মবের চেষ্টা পিরোজপুরে জিয়া মঞ্চের কর্মী সভা স্থগিতের প্রতিবাদে সংবাদ সম্মেলন হাতিয়ায় মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকার বিমার চেক গাইবান্ধায় ২ কেজি গাঁজাসহ নারী গ্রেফতার   ক্যাশমেমো ছাড়া সার বিক্রি, দুই বিসিআইসি ডিলারকে ৪২ হাজার টাকা জরিমানা সুন্দরগঞ্জে মাদকবিরোধী মশাল মিছিল গাইবান্ধায় হেরোইন-ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ভূমি গবেষক সেলিমের ‘ডিজিটাল ভূমি কার্ড’ উদ্ভাবন, অবসান হবে ‘জোর যার মুলুক তার’ নীতি

বরিশালে অনুষ্ঠিত হয়েছে মার্চ ফর হাদি

বরিশাল ব্যুরো 
  • আপডেট সময় : ১১:৫০:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬ ৫৯ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির হত্যাকারীদের গ্রেপ্তারপূর্বক বিচারের দাবিতে বরিশালে অনুষ্ঠিত হয়েছে মার্চ ফর হাদি।

সোমবার (৫ জানুয়ারি) বেলা ১২টার দিকে বরিশাল নগরীর সদর রোডস্থ টাউন হল থেকে ছাত্র-জনতার ব্যানারে মার্চ ফর হাদি শুরু হয়।

পরে নগরীর গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ শেষে নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় গিয়ে কর্মসূচি শেষ হয়। এর আগে নগরীর অশ্বিনী কুমার টাউন হলের সামনে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা ভারতীয় আধিপত্যবাদ বিরোধী আন্দোলনের অগ্রসেনানী শহীদ ওসমান হাদির হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির দাবি জানান। দাবি দ্রুত বাস্তবায়ন না হলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়।

বক্তারা বলেন, শহীদ ওসমান হাদি ছিলেন ভারতীয় আধিপত্যবাদ বিরোধী আন্দোলনের একজন অগ্রসেনানী। তাকে নির্মমভাবে হত্যা করা হলেও এখন পর্যন্ত মূল হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচার নিশ্চিত করা হয়নি।

তারা আরও বলেন, একাত্তরে যেমন মুক্তিযোদ্ধারা ক্ষতিগ্রস্ত হয়েছিল, তেমনি জুলাই আন্দোলনের যোদ্ধা ওসমান হাদি হত্যার বিচার না হলে একই অবস্থা তৈরি হবে। বক্তারা বর্তমান অন্তর্বর্তী সরকারের মেয়াদের মধ্যেই হাদি হত্যার বিচার নিশ্চিত করার দাবি জানান। অন্যথায় এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে বলেও উল্লেখ করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
বরিশালে অনুষ্ঠিত হয়েছে মার্চ ফর হাদি

আপডেট সময় : ১১:৫০:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬