ঢাকা ১২:৩৬ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সুন্দরগঞ্জে মাদকবিরোধী লাঠি মিছিল ডোমারে মাদক সম্রাজ্ঞী আটক, ৩০টির বেশি মামলা মেয়েকে জড়িয়ে মাদরাসা প্রতিষ্ঠাতার বিরুদ্ধে ধর্ষণের মিথ্যা অভিযোগ তুলে প্রতিষ্ঠানে মবের চেষ্টা পিরোজপুরে জিয়া মঞ্চের কর্মী সভা স্থগিতের প্রতিবাদে সংবাদ সম্মেলন হাতিয়ায় মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকার বিমার চেক গাইবান্ধায় ২ কেজি গাঁজাসহ নারী গ্রেফতার   ক্যাশমেমো ছাড়া সার বিক্রি, দুই বিসিআইসি ডিলারকে ৪২ হাজার টাকা জরিমানা সুন্দরগঞ্জে মাদকবিরোধী মশাল মিছিল গাইবান্ধায় হেরোইন-ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ভূমি গবেষক সেলিমের ‘ডিজিটাল ভূমি কার্ড’ উদ্ভাবন, অবসান হবে ‘জোর যার মুলুক তার’ নীতি

নেছারাবাদে উন্নয়ন পরিকল্পনা বিষয়ে সেমিনার

পিরোজপুর প্রতিনিধি
  • আপডেট সময় : ০৯:১০:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬ ৪৩ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পিরোজপুর জেলার তিনটি উপজেলা—পিরোজপুর সদর, নেছারাবাদ ও নাজিরপুর উপজেলার উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন (১ম সংশোধিত) প্রকল্পের আওতায় নেছারাবাদ উপজেলার খসড়া স্ট্রাকচার প্ল্যান, আরবান এরিয়া প্ল্যান ও রুরাল এরিয়া প্ল্যান বিষয়ে এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৫ জানুয়ারি) সকাল ১১টায় নেছারাবাদ উপজেলা অডিটোরিয়ামে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে সভাপতিত্ব করেন নেছারাবাদ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও স্বরূপকাঠী পৌরসভার প্রশাসক অমিত দত্ত। প্রকল্প ব্যবস্থাপক খবির উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রকল্প পরিচালক উদয় শংকর দাস।

এ সময় আরও উপস্থিত ছিলেন নেছারাবাদ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রায়হান মাহমুদ, নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী হাসান। সেমিনারে মূল প্রেজেন্টেশন উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সাখাওয়াত হোসেন। এছাড়া প্রকল্প ব্যবস্থাপক জাকিয়া সুলতানা এবং নগর উন্নয়ন অধিদপ্তরের পক্ষ থেকে নগর পরিকল্পনাবিদ সিকদার সাইদুজ্জামান, শুভাশিস গোস্বামী, মো. মিরাজুল ইসলাম, ড্রাফটম্যান মো. মমতাজ উদ্দিনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সেমিনারে নগর উন্নয়ন অধিদপ্তরের প্রতিনিধিরা উন্নয়ন পরিকল্পনার বিভিন্ন দিক তুলে ধরেন। তারা প্রস্তাবিত পরিকল্পনার লক্ষ্য, সম্ভাবনা এবং বাস্তবায়ন কৌশল সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।

অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন। বক্তারা বলেন, পরিকল্পিত নগরায়ন ও টেকসই গ্রামীণ উন্নয়ন নিশ্চিত করতে স্ট্রাকচার প্ল্যান, আরবান ও রুরাল এরিয়া প্ল্যানের কার্যকর বাস্তবায়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সেমিনার শেষে অংশগ্রহণকারীদের মতামত গ্রহণ করা হয় এবং উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে সবার সার্বিক সহযোগিতা কামনা করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
নেছারাবাদে উন্নয়ন পরিকল্পনা বিষয়ে সেমিনার

আপডেট সময় : ০৯:১০:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬