ঢাকা ০৭:৪১ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাগেরহাটে পাসপোর্ট অফিসের সার্ভার কক্ষে আগুন, সেবা বন্ধ মন্ত্রিত্ব ছাড়লেন ইশরাক, মাদকের বিরুদ্ধে অভিযান চালিয়ে যাওয়ার ঘোষণা সুন্দরগঞ্জে জাকের পার্টির আজিমুশ্বান ইসলামী জলসা অনুষ্ঠিত সুন্দরগঞ্জে রাষ্ট্রায়ত্ত অ্যাটলাসের ইলেকট্রিক মোটরসাইকেল শোরুমের উদ্বোধন  ঘনিষ্ঠ দৃশ্যে বিতর্ক থেকে প্রেম–বিচ্ছেদ, সাড়া ফেলেছিলেন নতুন পরিচয়েও ‘ছেলেটাকে ছাড়া পৃথিবীটা বড্ড শূন্য, কীভাবে বাকিটা জীবন কাটাব’ যোগাযোগমন্ত্রীর পদত্যাগ গরম খুন্তির ছ্যাঁকা, চোখে মরিচের গুঁড়া—বিমানের সাবেক এমডির বাসায় গৃহকর্মী নির্যাতনের বর্ণনা অভিযোগপত্রে বড় হয়ে ডাক্তার হতে চায় আনিসা ইউরোপের দেশে দেশে কেন বিক্ষোভ করছেন মানুষ

এআই ও আপনার তথ্য কতটা নিরাপদ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৩৬:৩২ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ ৫ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

এআই টুল চালাতে বিশাল পরিমাণ তথ্যের বা ডেটার প্রয়োজন হয় আর এই তথ্যের একটা বড় অংশ আসে সাধারণ ব্যবহারকারীদের কাছ থেকেই—প্রতিটি ছবি, লেখা—এমনকি কণ্ঠস্বর পর্যন্ত। প্রতিদিন যত মানুষ এসব অ্যাপ ব্যবহার করছেন, ততই বাড়ছে এই বিশাল তথ্যভান্ডার।

সকাল আটটায় রাফসান নতুন একটি এআই অ্যাপে তাঁর ছবি আপলোড করে মজার কার্টুন সংস্করণ বানালেন, নিছক শখের বশে। বন্ধুদের সঙ্গে শেয়ার করে বেশ মজাও পেলেন, লাইক-কমেন্ট-শেয়ারও হলো অনেক। কিন্তু একবারও ভাবলেন না, ছবিটা এখন কোথায় জমা থাকছে, কে দেখছে বা ভবিষ্যতে কীভাবে ব্যবহৃত হতে পারে, সেটা নিয়ে।

সমস্যাটা হলো, বেশির ভাগ অ্যাপের শর্তাবলি বা ‘টার্মস অ্যান্ড কন্ডিশনস’ আমরা কখনোই পুরোপুরি পড়ে দেখি না, শুধু ‘অ্যাগ্রি’ চেপে এগিয়ে যাই। ফলে অজান্তেই ব্যক্তিগত তথ্য অন্যের হাতে চলে যাওয়ার ঝুঁকি তৈরি হয়, যা পরে বিজ্ঞাপন থেকে শুরু করে প্রতারণা পর্যন্ত—নানাভাবে অপব্যবহৃত হতে পারে।

তাই মজা করার আগে একটু থামুন। অ্যাপটা বিশ্বস্ত প্রতিষ্ঠানের কি না, যাচাই করুন। অপ্রয়োজনীয় অনুমতি বন্ধ রাখুন আর সংবেদনশীল ছবি বা তথ্য শেয়ারের আগে অন্তত দুইবার ভাবুন। ফোনের সেটিংসে গিয়ে মাঝেমধ্যে দেখুন, কোন অ্যাপ কী কী অনুমতি নিয়ে রেখেছে—প্রয়োজন অনুযায়ী বাতিল করুন বা বহাল রাখুন। সুবিধা আর নিরাপত্তা, দুটিই একসঙ্গে সম্ভব, শুধু একটু সচেতনতাই যথেষ্ট।

লেখক: টেক ব্লগার ও কনটেন্ট ক্রিয়েটর

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
   
এআই ও আপনার তথ্য কতটা নিরাপদ

আপডেট সময় : ০৪:৩৬:৩২ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬