ঢাকা ০২:৫১ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
‘চট্টগ্রামের রবিন থেকে গিটারসম্রাট, আইয়ুব বাচ্চুর জীবনই তো সিনেমা!’ হাত–পা বেঁধে আটকে রাখা হয় একটি ঘরে, খেতে দেওয়া হয় কলা–পাউরুটি ফেসবুকে উসকানি দিয়ে হত্যার ঘটনায় জবাবদিহির বাইরেই থাকবে মেটা? অস্বীকার, প্রতিবাদ, হুঁশিয়ারি—শেষ পর্যন্ত পদত্যাগের ঘোষণা দিচ্ছেন ইশরাক ভারতীয় নাগরিককে বাংলাদেশ থেকে ফেরত নিতে আবার নির্দেশ দিলেন আসামের হাইকোর্ট পূজা দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু, ‘আনন্দের সময়ে পরিবারটিতে বিষাদ নেমে এল’ খেলাধুলার সুযোগ থেকে বঞ্চিত মানুষের পাশে শি জুলাই স্মৃতিস্তম্ভ ও আধুনিকায়িত ওসমানী উদ্যান উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শিশুদের হাতে দুর্গাপূজার উপহার তুলে দিলেন বন্ধুরা কোহলিকে প্রথম দেখায় কেন ‘অহংকারী ও দাম্ভিক’ মনে হয়েছিল ডি ভিলিয়ার্সের

শিক্ষার মানোন্নয়ন ও উপস্থিতি বৃদ্ধিতে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৪২:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ৪ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শিক্ষার গুণগত মানোন্নয়ন, শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিতকরণ এবং ঝরে পড়া রোধ করার লক্ষ্যে গতকাল প্রথম আলো চর আলোর পাঠশালায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য মো. ফজলার রহমান, মো. মজিবর রহমান, মো. সোবহান ব্যাপারী, মোছা. তবিজন বেগম, প্রধান শিক্ষক মো. আজিজুল হক ও অন্যান্য শিক্ষক, অভিভাবকবৃন্দ।

সমাবেশে শিক্ষার্থীদের পড়াশোনার অগ্রগতি, নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি, নৈতিক শিক্ষা ও শৃঙ্খলাবোধ গড়ে তোলার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদেরও সন্তানদের শিক্ষাজীবনে আরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।

প্রধান শিক্ষক মো. আজিজুল হক বলেন, একটি শিশুর সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলতে বিদ্যালয় ও পরিবারের সম্মিলিত প্রচেষ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধু বিদ্যালয়ে পাঠদান করলেই হবে না, বাড়িতেও সন্তানদের পড়াশোনার খোঁজখবর নিতে হবে। পাশাপাশি শিশুদের বিদ্যালয়ে পাঠানোর বিষয়ে অভিভাবকদের আরও সচেতন হতে হবে।

সমাবেশে অভিভাবকরা তাঁদের মতামত, পরামর্শ ও বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ আরও উন্নত করা এবং শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করতে শিক্ষক ও অভিভাবকরা একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

এ ধরনের অভিভাবক সমাবেশ শিক্ষক ও অভিভাবকদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতা বাড়ানোর পাশাপাশি শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়ন এবং উজ্জ্বল ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
   
শিক্ষার মানোন্নয়ন ও উপস্থিতি বৃদ্ধিতে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

আপডেট সময় : ০৫:৪২:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬