ঢাকা ০২:৪০ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হাত–পা বেঁধে আটকে রাখা হয় একটি ঘরে, খেতে দেওয়া হয় কলা–পাউরুটি ফেসবুকে উসকানি দিয়ে হত্যার ঘটনায় জবাবদিহির বাইরেই থাকবে মেটা? অস্বীকার, প্রতিবাদ, হুঁশিয়ারি—শেষ পর্যন্ত পদত্যাগের ঘোষণা দিচ্ছেন ইশরাক ভারতীয় নাগরিককে বাংলাদেশ থেকে ফেরত নিতে আবার নির্দেশ দিলেন আসামের হাইকোর্ট পূজা দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু, ‘আনন্দের সময়ে পরিবারটিতে বিষাদ নেমে এল’ খেলাধুলার সুযোগ থেকে বঞ্চিত মানুষের পাশে শি জুলাই স্মৃতিস্তম্ভ ও আধুনিকায়িত ওসমানী উদ্যান উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শিশুদের হাতে দুর্গাপূজার উপহার তুলে দিলেন বন্ধুরা কোহলিকে প্রথম দেখায় কেন ‘অহংকারী ও দাম্ভিক’ মনে হয়েছিল ডি ভিলিয়ার্সের তিন পরিযায়ীর মহাবিপদ

পূজা দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু, ‘আনন্দের সময়ে পরিবারটিতে বিষাদ নেমে এল’

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৩০:৩৮ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬ ০ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চট্টগ্রামের মিরসরাইয়ে পুকুরে পড়ে থাকা বিদ্যুতের ছেঁড়া তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক নারীর মৃত্যু হয়েছে। আজ সোমবার সকাল আটটার দিকে পূজার আনুষ্ঠানিকতার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। মিরসরাই পৌরসভার উত্তর আমবাড়িয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নারীর নাম প্রিয়াঙ্কা দাশ (৩২)। তিনি ওই এলাকার পলাশ দাশের স্ত্রী। এই দম্পতির পুষ্পিতা দাশ ও অর্পিতা দাশ নামের দুটি মেয়ে রয়েছে। পুষ্পিতা সপ্তম শ্রেণির শিক্ষার্থী আর অর্পিতা দ্বিতীয় শ্রেণিতে পড়ে।

নিহত প্রিয়াঙ্কা দাশের স্বজন বাদল দাশ বলেন, ‘দুর্গাপূজার অষ্টমীর দিনে অশ্বিনীকুমার ব্রতের ভাত নামে আমাদের একটি পূজা ছিল আজ। সেই পূজার আনুষ্ঠানিকতা করতে পূজার সরঞ্জাম নিয়ে সকালে বাড়ির পাশের পুকুরে যায় প্রিয়াঙ্কা দাশ। পুকুরটিতে পল্লী বিদ্যুতের হাই ভোল্টেজ একটি তার ছিঁড়ে পানিতে পড়েছিল। না জেনে সে পানি ধরতেই বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলে প্রিয়াঙ্কার মৃত্যু হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা প্রিয়াঙ্কার লাশ উদ্ধার করে।’

বাদল দাশ বলেন, ‘পূজার এই আনন্দের সময়ে পরিবারটিতে বিষাদ নেমে এল। প্রিয়াঙ্কার মৃত্যুতে বড় অসহায় হয়ে গেল তাঁর মেয়ে দুটি। শুনেছি তার ছিঁড়ে পড়ার বিষয়টি রাতেই পল্লী বিদ্যুৎ কার্যালয়ে জানানো হয়েছিল, কিন্তু তারা তাৎক্ষণিক কোনো ব্যবস্থা নেয়নি।’

জানতে চাইলে চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-৩ এর ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) আদনান আহম্মদ চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘পল্লী বিদ্যুতের তার ছিঁড়ে পুকুরে পড়ার বিষয়টি রাতে আমাদের কেউ জানিয়েছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। তবে ওই এলাকায় রাত চারটা থেকে বিদ্যুৎ না থাকার বিষয়ে আমরা একটি অভিযোগ পেয়েছিলাম। সকালে জানতে পারি, ওই এলাকায় একটি পুকুরে পল্লী বিদ্যুতের তার ছিঁড়ে পড়ায় বিদ্যুতায়িত হয়ে এক নারীর মৃত্যু হয়েছে।’ তিনি বলেন, ‘আমরা ঘটনাটি তদন্ত করছি। এই ঘটনায় পল্লী বিদ্যুতের কোনো কর্মীর গাফিলতি পাওয়া গেলে তাঁর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।’

জানতে চাইলে মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরিদা ইয়াসমিন আজ দুপুরে প্রথম আলোকে বলেন, ‘উত্তরা আমবাড়িয়া এলাকায় পুকুরে নেমে পূজা অর্চনা করতে গিয়ে পল্লী বিদ্যুতের ছেঁড়া তারে বিদ্যুতায়িত হয়ে এক নারীর মৃত্যু হয়েছে। খবর পেয়ে আমরা সকালে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। ওই ঘটনায় এখনো কেউ থানায় কোনো লিখিত অভিযোগ করেনি।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
   
পূজা দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু, ‘আনন্দের সময়ে পরিবারটিতে বিষাদ নেমে এল’

আপডেট সময় : ০১:৩০:৩৮ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬