ঢাকা ০৯:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সুষ্ঠু নির্বাচনকে বিতর্কিত করার অপচেষ্টা করছে জামায়াত: রিজভী মধ্যবয়সী নারীর ব্যথা, কারণ কি মেনোপজ জেলে-কন্যা লিকার হাতে জাতীয় ব্যাডমিন্টনের শিরোপা, কাঁদলেন মা-মেয়ে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের স্থান পরিবর্তন, সময় একই আছে এমবাপ্পে ও রিয়াল মাদ্রিদের ক্ষমাপ্রার্থনায়ও মন গলছে না চীনের রাতে বাড়ি ফেরার পথে হামলা, সকালে কাশবনে মেয়ের লাশ, দুপুরে বাবার মৃত্যু ‘এক সপ্তাহ ধরে বেচাবিক্রি নেই, কিস্তির টাকা কেমনে দেব’ জামায়াত থেকে আলাদা পরিচয় ধরে রাখতে চায় এনসিপি, লংমার্চে উপস্থিতি নিয়ে ভিন্ন চিন্তা দলটির পাকিস্তান সরকার ইমরান খানকে হত্যার চেষ্টা করছে: ছেলে সুলাইমানের অভিযোগ এবার এনসিটিবির সদস্যসহ চার কর্মকর্তাকে বদলি

সুন্দরবনে ফাঁদে আটকে পড়া বাঘের খুলনায় চিকিৎসা শুরু

খুলনা ব্যুরো
  • আপডেট সময় : ০৩:০৬:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬ ৬৮ বার পড়া হয়েছে

Oplus_131072

আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সুন্দরবনের হরিণ শিকারির ফাঁদে আটকে পড়া একটি পুরুষ বাঘ উদ্ধার করে খুলনায় চিকিৎসা শুরু হয়েছে।

রোববার (৪ জানুয়ারি) রাতে খুলনা বন্যপ্রাণী পুনর্বাসন কেন্দ্রে বাঘটিকে আনার পর চিকিৎসা শুরু করা হয়।

খুলনা বন বিভাগ জানায়, বাঘটির সামনের বাম পা ফাঁদে আটকে থাকার কারণে ক্ষত সৃষ্টি হয়েছে। ধারণা করা হচ্ছে, প্রায় ৪-৫ দিন ধরে বাঘটি ফাঁদে আটকা ছিল। শনিবার দুপুরে বন বিভাগের কাছে মোংলার শরকির খাল থেকে খবর আসে, বাঘটি হরিণ শিকারের ফাঁদে আটকে আছে।

ঢাকা থেকে আসা ভেটেনারি সার্জন ও বিশেষজ্ঞ দলের সাহায্যে ট্রানকুইলাইজার গান ব্যবহার করে বাঘটিকে অচেতন করে ফাঁদ থেকে উদ্ধার করা হয়। এরপর খাঁচায় বন্দি করে খুলনায় আনা হয়।

খুলনা বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা নির্মল কুমার পাল জানান, বাঘটিকে খুলনা বন্যপ্রাণী পুনর্বাসন কেন্দ্রে আনা হয়েছে এবং সেখানে চিকিৎসা চলছে। গাজীপুর সাফারি পার্কের ভেটেরিনারি সার্জন জুলকার নাইম চিকিৎসায় উপস্থিত আছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
সুন্দরবনে ফাঁদে আটকে পড়া বাঘের খুলনায় চিকিৎসা শুরু

আপডেট সময় : ০৩:০৬:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬