সুন্দরবনে ফাঁদে আটকে পড়া বাঘের খুলনায় চিকিৎসা শুরু
- আপডেট সময় : ০৩:০৬:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬ ৩৫ বার পড়া হয়েছে

সুন্দরবনের হরিণ শিকারির ফাঁদে আটকে পড়া একটি পুরুষ বাঘ উদ্ধার করে খুলনায় চিকিৎসা শুরু হয়েছে।
রোববার (৪ জানুয়ারি) রাতে খুলনা বন্যপ্রাণী পুনর্বাসন কেন্দ্রে বাঘটিকে আনার পর চিকিৎসা শুরু করা হয়।
খুলনা বন বিভাগ জানায়, বাঘটির সামনের বাম পা ফাঁদে আটকে থাকার কারণে ক্ষত সৃষ্টি হয়েছে। ধারণা করা হচ্ছে, প্রায় ৪-৫ দিন ধরে বাঘটি ফাঁদে আটকা ছিল। শনিবার দুপুরে বন বিভাগের কাছে মোংলার শরকির খাল থেকে খবর আসে, বাঘটি হরিণ শিকারের ফাঁদে আটকে আছে।
ঢাকা থেকে আসা ভেটেনারি সার্জন ও বিশেষজ্ঞ দলের সাহায্যে ট্রানকুইলাইজার গান ব্যবহার করে বাঘটিকে অচেতন করে ফাঁদ থেকে উদ্ধার করা হয়। এরপর খাঁচায় বন্দি করে খুলনায় আনা হয়।
খুলনা বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা নির্মল কুমার পাল জানান, বাঘটিকে খুলনা বন্যপ্রাণী পুনর্বাসন কেন্দ্রে আনা হয়েছে এবং সেখানে চিকিৎসা চলছে। গাজীপুর সাফারি পার্কের ভেটেরিনারি সার্জন জুলকার নাইম চিকিৎসায় উপস্থিত আছেন।


















