
গাইবান্ধার সুন্দরগঞ্জে পুলিশের টানা ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে ওয়ারেন্টভুক্ত আসামিসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার (৩১ অক্টোবর) দুপুরে সুন্দরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সেলিম রেজা বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার তারাপুর ইউনিয়নের ঘগোয়া জিগারতল এলাকার মৃত আব্দুল হাকিমের ছেলে মো. আব্দুল আউয়াল এবং চন্ডিপুর ইউনিয়নের আমতলী ফকিরপাড়া এলাকার মো. দছির উদ্দিনের ছেলে মো. শাইদুল ইসলাম।
পুলিশ জানায়, শুক্রবার (৩০ অক্টোবর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নিজ নিজ বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের মধ্যে আব্দুল আউয়াল সুন্দরগঞ্জ থানার সিআর ২৪২/২৫ মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। অন্যদিকে, শাইদুল ইসলামকে ১৫১ ধারায় গ্রেপ্তার করা হয়েছে।
সুন্দরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সেলিম রেজা বলেন, 'গ্রেপ্তারকৃত আসামিদের আইনি প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।'
তিনি আরও বলেন, 'মাদক উদ্ধার, জুয়া, বিভিন্ন মামলার আসামি ও গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।'
সম্পাদক ও প্রকাশক : মিসেস রোকসানা খানম
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৫বি, সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩।
ইমেইল : khoborpratidin.news@gmail.com
Copyright © 2026 খবর প্রতিদিন. All rights reserved.