ঢাকা ১২:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শিশুর মানসিক বিকাশ ও আত্মবিশ্বাস বাড়াতে পারিবারিক বন্ধন জরুরি চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয়ের অধীনে চাকরি, পদ ১১ পাশাপাশি চার কবরে শায়িত একই পরিবারের চারজন পরপর দুই দিন বাড়ল সোনার দাম, আজ ভরিতে ১,৬৩৩ টাকা দুর্বল হয়েছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, দেশের কিছু স্থানে বৃষ্টির সম্ভাবনা শিশুদের মধ্যে খেলাধুলার সামগ্রী বিতরণ করল রাজশাহী বিশ্ববিদ্যালয় বন্ধুসভা ভোটে অমীমাংসিত ফলাফল: ইসরায়েলের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হওয়ার পথে নেতানিয়াহু বিভিন্ন কর অঞ্চলে ২৩৪ পদে নিয়োগ, চলছে আবেদন পালিয়ে যুক্তরাষ্ট্রে গিয়ে ফ্লাভিও বললেন, ‘আমিই ব্রাজিলের প্রকৃত নেতা’ রোদের শেষ রেখা

দুর্বল হয়েছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, দেশের কিছু স্থানে বৃষ্টির সম্ভাবনা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:০২:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬ ২ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভারতের অন্ধ্র প্রদেশের উপকূলে আঘাত হানা অতি প্রবল ঘূর্ণিঝড় ‘অর্ণব’ দুর্বল হয়ে স্থল নিম্নচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে ভারতের অন্ধ্র, ওডিশা ও পশ্চিমবঙ্গের উপকূলে বৃষ্টি হচ্ছে। অর্ণবের প্রভাব কম হলেও কিছুটা পড়েছে বাংলাদেশের ওপর। গতকালই টানা কয়েক দিনের তাপপ্রবাহের পর বৃষ্টি হয়েছে রাজশাহী ও খুলনা বিভাগে। আজও এই দুই বিভাগের পাশাপাশি রংপুর বিভাগের কিছু কিছু স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রাজধানীতে সামান্য বৃষ্টির সম্ভাবনার কথা বলেছেন আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদেরা। দেশের কোথাও খুব ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বলেই জানিয়েছেন তাঁরা।

.

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল ইসলাম আজ বৃহস্পতিবার সকালে প্রথম আলোকে বলেন, ঘূর্ণিঝড় অর্ণব এখন স্থল নিম্নচাপ হয়ে দুর্বল হয়ে গেছে। এর প্রভাবে ইতিমধ্যে বাংলাদেশের বিভিন্ন এলাকায় কিছুটা বৃষ্টি হয়েছে গতকাল। আজও খুলনা, রংপুর ও রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টি হতে পারে। আর তাতে তাপমাত্রা কিছুটা কমতে পারে।

.

টানা তিন দিনের তাপপ্রবাহের পর গতকাল বুধবার তাপমাত্রা কিছুটা কমেছে। এর আগে মঙ্গলবার ঢাকা, খুলনা, সিলেট ও ময়মনসিংহ বিভাগ এবং আরও ৯টি জেলায় তাপপ্রবাহ বয়ে যায়। এ মাসে এমন পরিস্থিতি আগে দেখা যায়নি। মঙ্গলবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ফরিদপুরে ৩৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। রাজধানীতে তাপমাত্রা ছিল ৩৭ ডিগ্রি সেলসিয়াস। গতকাল রাজধানীর তাপমাত্রা কমে হয় ৩৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। গতকাল থেকেই আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছিল, আজ রাজধানীতে সামান্য বৃষ্টি হতে পারে।

.

আবহাওয়াবিদ নাজমুল ইসলাম বলেন, রাজধানীতে খুব বেশি হলে ৪ থেকে ৫ মিলিমিটার বৃষ্টি হতে পারে দিন বা আজ রাতের যেকোনো সময়ে। খুব বেশি বৃষ্টির সম্ভাবনা আসলে নেই। তবে আজ তাপমাত্রা গতকালের চেয়ে কম হতে পারে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
   
দুর্বল হয়েছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, দেশের কিছু স্থানে বৃষ্টির সম্ভাবনা

আপডেট সময় : ১১:০২:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬