ঢাকা ০৯:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নিশো–তমার ‘খলনায়ক’–এ মেহজাবীনও, চরিত্রটি কি …

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:০২:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬ ১ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আফরান নিশো ও তমা মির্জা অভিনীত ‘খলনায়ক’ সিনেমায় অতিথি হয়ে আসছেন মেহজাবীন চৌধুরী। কলকাতায় চুপিসারে ছবিটির শুটিংয়ে অংশ নিয়েছেন এই অভিনেত্রী। মুক্তির আগে তাঁর উপস্থিতিকে চমক হিসেবে রাখতে চান নির্মাতা ও প্রযোজনা প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট ব্যক্তিরা। তাই এ বিষয়ে তাঁরা আনুষ্ঠানিকভাবে কিছু জানাতে চাইছেন না।

.

তবে সিনেমাসংশ্লিষ্ট একাধিক সূত্র প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছে। এটি হতে যাচ্ছে মেহজাবীনের তৃতীয় সিনেমা। এর আগে ‘প্রিয় মালতী’ ও ‘সাবা’য় প্রধান চরিত্রে অভিনয় করেন তিনি।

.

ছোট পর্দা ও ওটিটিতে নানা ধরনের গল্পের কনটেন্ট বানিয়ে পরিচিতি পাওয়া ভিকি জাহেদের প্রথম চলচ্চিত্র ‘খলনায়ক’। শুরু থেকেই সিনেমাটি নিয়ে গোপনীয়তা বজায় রেখেছেন এই নির্মাতা। ছবির গল্প ও অভিনয়শিল্পীদের চরিত্র সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি। ঢাকা ও কলকাতায় সিনেমাটির শুটিং শেষ হয়েছে। সিনেমাটিতে আরও আছেন শহীদুজ্জামান সেলিম, চঞ্চল চৌধুরী, ইন্তেখাব দিনার ও কলকাতার প্রিয়াংকা সরকার।

.

চলতি বছরের শেষ দিকে সিনেমাটি মুক্তির পরিকল্পনার কথা জানিয়েছিল প্রযোজনা প্রতিষ্ঠান এসভিএফ আলফা আই এন্টারটেইনমেন্ট লিমিটেড। তবে এ বছরে মুক্তি নিয়ে এখন অনিশ্চয়তা আছে। সব ঠিকঠাক থাকলে আগামী বছরের পবিত্র ঈদুল ফিতরে মুক্তি পেতে পারে ‘খলনায়ক’।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
   
নিশো–তমার ‘খলনায়ক’–এ মেহজাবীনও, চরিত্রটি কি …

আপডেট সময় : ০৮:০২:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬