সংবাদ শিরোনাম ::
কালো আনারকলিতে বেবি বাম্প নিয়ে নজর কাড়লেন সামান্থা রুথ প্রভু
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৪:০৬:০৫ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ ০ বার পড়া হয়েছে

মাতৃত্বকালীন ফ্যাশনে এবার কালো আনারকলিতে নজর কাড়লেন দক্ষিণি অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। মুম্বাইয়ে নিজের সুগন্ধি ব্র্যান্ড ‘দ্য সিক্রেট অ্যালকেমিস্ট’-এর উদ্বোধনী অনুষ্ঠানে এই সাজে হাজির হন তিনি। ‘বাণী বাই বাণী ভাটস’-এর তৈরি আনারকলি পরেছেন তিনি। আরামদায়ক কাটিংয়ের পোশাকটিতে প্রকাশ পেয়েছে তাঁর বেবি বাম্প। সামান্থার সঙ্গে ছিলেন তাঁর স্বামী, চলচ্চিত্র নির্মাতা রাজ নিদিমোরু। ২৩ অক্টোবর ইনস্টাগ্রামে অনুষ্ঠানের একাধিক ছবি শেয়ার করেন সামান্থা।























