ঢাকা ০২:৪০ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ছাত্রকে ধর্ষণের অভিযোগ, লক্ষ্মীপুরে মাদ্রাসা থেকে এক শিক্ষক গ্রেপ্তার এনসিপির নারী সংগঠনের শীর্ষ নেতৃত্ব থেকে মনিরা বাদ, মাহমুদা–নুসরাতের ‘পদোন্নতি’ যৌতুকের দাবিতে স্ত্রীকে গলা টিপে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড পপিতে সহকারী পরিচালক পদে পুনর্বিজ্ঞপ্তি, বেতন ৯৮ হাজার টাকা পর্যন্ত কানাডায় বসবাসের প্রলোভন, শারীরিক-যৌন নির্যাতনের দায়ে ২ বাংলাদেশির কারাদণ্ড মেহেরপুরে পড়ে আছে ১০ কোটি টাকার পানি শোধনাগার ধারেকাছে নেই বাংলাদেশ, টি–টুয়েন্টির এই রেকর্ডে ভারতেরও ওপরে উগান্ডা লক্ষ্মীবাজারের প্রিন্স অব ওয়েলস: দেড় শ বছরের স্বাদের গল্প নেতানিয়াহুর কপালে কী আছে আজ আবার কমল সোনার দাম, চার দিনে ৭ হাজার ১৭৩ টাকা

পপিতে সহকারী পরিচালক পদে পুনর্বিজ্ঞপ্তি, বেতন ৯৮ হাজার টাকা পর্যন্ত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৪২:০৫ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ ১ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বেসরকারি উন্নয়ন সংস্থা ‘পিপলস ওরিয়েন্টেড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন (পপি)’ পুনর্বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি প্রধান কার্যালয়ের ক্ষুদ্র অর্থায়ন কার্যক্রমের জন্য ‘সহকারী পরিচালক-ক্ষুদ্রঋণ’ পদে লোকবল নিয়োগ দেবে। পদটিতে স্নাতকোত্তর পাস প্রার্থীরা ডাকযোগে, সরাসরি বা ই–মেইলের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় আগামী ১০ নভেম্বর।

.উন্নত ক্যারিয়ার গঠনে যে ১০ বিদেশি ভাষা শিক্ষা এগিয়ে রাখবে আপনাকে .

সংক্ষিপ্ত তথ্য

–পদের নাম: সহকারী পরিচালক-ক্ষুদ্রঋণ (পুনঃ সার্কুলার)

–পদসংখ্যা: নির্ধারিত নয়

–শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।

–ক্ষুদ্র অর্থায়ন কার্যক্রমে সংশ্লিষ্ট পদে কমপক্ষে ২ বছরসহ ন্যূনতম ১০ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

–৬০-৭০টি শাখার দায়িত্ব পালন অথবা ৩০০ কোটি টাকা ঋণস্থিতি পরিচালনার অভিজ্ঞতা থাকতে হবে।

–বাজেট প্রণয়ন, প্রতিবেদন তৈরি ও বিশ্লেষণে দক্ষতা এবং কর্মী ব্যবস্থাপনা ও কর্মী উন্নয়নের যোগ্যতা থাকতে হবে।

–কম্পিউটারে কাজের দক্ষতা থাকতে হবে।

–পরিদর্শনের কাজে মাসে কমপক্ষে ১২-১৪ দিন ঢাকার বাইরে যাওয়ার মানসিকতা থাকতে হবে।

.ঢাকা মহানগর ও ঢাকা জেলাবাসীর জন্য ৩৭ পদে চাকরির সুযোগ.

প্রধান দায়িত্বসমূহ

সংস্থার প্রধান কার্যালয়ে অবস্থান করে ক্ষুদ্র অর্থায়ন কার্যক্রম পরিচালনা, বাজেট প্রণয়ন, প্রতিবেদন তৈরি ও বিশ্লেষণ, কর্মী ব্যবস্থাপনা ও উন্নয়ন এবং শাখা পরিদর্শনের মাধ্যমে ঋণ কার্যক্রম তদারকি করা।

বেতন ও সুবিধাসমূহ

মাসিক বেতন: শিক্ষানবিশকালে সর্বসাকল্যে ৮৯,১৮০ টাকা এবং চাকরি স্থায়ীকরণের পর মাসিক বেতন হবে ৯৮,৪২০ টাকা।

অন্যান্য সুবিধা: ২টি উৎসব ভাতা, বৈশাখী ভাতা, বাৎসরিক ইনক্রিমেন্ট, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, মোবাইল ভাতা, শহর ভাতা ও সংস্থার অন্যান্য সুযোগ-সুবিধা দেওয়া হবে। পাশাপাশি মাঠ পরিদর্শনের ক্ষেত্রে সংস্থার গাড়ি ব্যবহারের সুবিধা থাকবে।

কর্মস্থল

ঢাকা (তবে পরিদর্শন কাজে মাসে কমপক্ষে ১২-১৪ দিন ঢাকার বাইরে যেতে হবে)।

.

আবেদন প্রক্রিয়া

আগ্রহী প্রার্থীদের জাতীয় পরিচয়পত্রসহ সব সনদপত্রের সত্যায়িত ফটোকপি, ২ কপি রঙিন ছবি, দুজন পরিচয় প্রদানকারী ব্যক্তির নাম, ঠিকানা, পেশা, পদবি, মোবাইল নম্বর এবং পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্তসহ আবেদনপত্র পাঠাতে হবে। আবেদনের খামের ওপর পদের নাম উল্লেখ করতে হবে। আবেদন ই–মেইলের মাধ্যমেও (hr@popibd.org) পাঠানো যাবে। পূর্বে যাঁরা আবেদন করেছেন, তাঁদের আবেদন না করার জন্য বলা হয়েছে।

ডাকযোগে/কুরিয়ারে/সরাসরি পাঠানোর ঠিকানা: উপপরিচালক, মানবসম্পদ ও প্রশিক্ষণ, পিপলস ওরিয়েন্টেড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন (পপি), ৫/১১-এ, ব্লক-ই, লালমাটিয়া, ঢাকা-১২০৭।

আবেদনের শেষ সময়: ১০ নভেম্বর ২০২৬।

আগ্রহী প্রার্থীরা চাকরি বিজ্ঞপ্তির বিস্তারিত জানতে এই লিংকে প্রবেশ করুন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
   
পপিতে সহকারী পরিচালক পদে পুনর্বিজ্ঞপ্তি, বেতন ৯৮ হাজার টাকা পর্যন্ত

আপডেট সময় : ০১:৪২:০৫ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬