ঢাকা ০৬:২০ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চীন সীমান্তবর্তী অরুণাচল প্রদেশে বাঁধ নির্মাণের বিরুদ্ধে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ মাদ্রাসায় শিশু সুরক্ষা নিশ্চিত ও দায়ীদের জবাবদিহির আওতায় আনার আহ্বান প্রধানমন্ত্রীর সফরে বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর রাত ১১টায় মডেল–অভিনেত্রী তুলনাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক গণ–অভ্যুত্থানের পর হতাশাজনক পরিস্থিতি কি বিরল সুন্দরগঞ্জে মাদক মামলায় দুইজনসহ গ্রেফতার ৩ লগি-বইঠা নিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ভিডিও ভাইরাল নিখোঁজের তৃতীয় দিনে যুবকের মরদেহ উদ্ধার ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে ইংল্যান্ডকেও ছাড়িয়ে গেল আফগানিস্তান নির্মাণাধীন ঘর থেকে ১৬ কেজি গাঁজার গাছ উদ্ধার, চাষি পলাতক

খুলনায় মোটরসাইকেলে এসে গুলি, যুবদল নেতা আহত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:২৬:০৬ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬ ৪ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

খুলনার তেরখাদা উপজেলায় দুর্বৃত্তদের ছোড়া গুলিতে রামিম বিশ্বাস (৩২) নামের যুবদলের এক নেতা আহত হয়েছেন। আজ শনিবার বেলা সোয়া ১১টার দিকে উপজেলার পারহাজীগ্রামে এ ঘটনা ঘটে। পরে আহত অবস্থায় তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, রামিম বিশ্বাস তেরখাদা উপজেলার ৬ নম্বর মধুপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি। তাঁর বাবার নাম হাবিবুর রহমান। তাঁদের বাড়ি পারহাজীগ্রামে।

.খুলনায় সকালে যুবক, সন্ধ্যায় গৃহবধূ খুন.

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, আজ সকালে ভ্যানে কোলাবাজারের উদ্দেশে যাচ্ছিলেন রামিম বিশ্বাস। বেলা সোয়া ১১টার দিকে সেনেরবাজার–মধুপুর সড়কের পারহাজীগ্রামে খান ব্রিকসের কাছে পৌঁছালে তাঁকে লক্ষ্য করে পেছন থেকে গুলি ছোড়ে মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা। এতে তাঁর পিঠে গুলি লাগে। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে তিনি চিকিৎসাধীন।

.

ঘটনার প্রকৃত রহস্য উদ্‌ঘাটন ও জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। পাশাপাশি ওই এলাকায় পুলিশের বিশেষ নজরদারি আছে।

আবির সিদ্দিকী, খুলনা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার

.

ঘটনার খবর পেয়ে তেরখাদা থানার একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। খুলনা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আবির সিদ্দিকী বলেন, ঘটনার প্রকৃত রহস্য উদ্‌ঘাটন ও জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। পাশাপাশি ওই এলাকায় পুলিশের বিশেষ নজরদারি আছে।

.খুলনা নগরে ভোরে যুবককে গুলি করে হত্যা

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
   
খুলনায় মোটরসাইকেলে এসে গুলি, যুবদল নেতা আহত

আপডেট সময় : ০৪:২৬:০৬ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬