ঢাকা ১১:৫০ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

কারণ জানান, ন্যায্যতা নিশ্চিত করুন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৩০:০৪ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬ ২ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রতিটি ধাপ পেরিয়ে সরকারি কর্ম কমিশনের সুপারিশ পাওয়ার পরও নিয়োগের গেজেটে নাম নেই। কেন বাদ দেওয়া হলো, তা-ও জানেন না প্রার্থীরা। দীর্ঘ প্রস্তুতি ও অনিশ্চয়তার পথ পাড়ি দেওয়া তরুণদের জন্য এমন অভিজ্ঞতা গভীর হতাশার। একই সঙ্গে এটি সরকারি নিয়োগপ্রক্রিয়ার স্বচ্ছতা ও ন্যায্যতা নিয়ে প্রশ্ন তোলে। যাচাইয়ের নামে কাউকে অন্ধকারে রেখে তাঁর পেশাগত ভবিষ্যৎ অনিশ্চিত করে দেওয়া গ্রহণযোগ্য হতে পারে না।

প্রথম আলোর প্রতিবেদন অনুযায়ী, ৪৫তম বিসিএসে পিএসসি সুপারিশ করেছিল ১ হাজার ৮০৭ জনকে। চূড়ান্ত নিয়োগ পেয়েছেন ১ হাজার ৭০২ জন। বাদ পড়া ১০৫ জনের মধ্যে ৪৯ জন শারীরিক পরীক্ষা ও অন্যান্য কার্যক্রমে অংশ নেননি। বাকি ৫৬ জনকে কেন বাদ দেওয়া হয়েছে, সেটিই মূল প্রশ্ন। এর আগে ৪৯তম বিশেষ বিসিএসেও সুপারিশপ্রাপ্ত ৫৭ জনের নাম নিয়োগের প্রজ্ঞাপনে ছিল না। ফলে বিষয়টিকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখার সুযোগ নেই।

.

পিএসসির সুপারিশের পর নির্ধারিত শর্ত যাচাইয়ের প্রয়োজন থাকতে পারে। কিন্তু সেই যাচাইয়ের মানদণ্ড হতে হবে স্পষ্ট, প্রাসঙ্গিক ও সবার জন্য সমান। অস্পষ্ট অভিযোগ, ব্যক্তিগত শত্রুতা কিংবা যাচাইকারীর পক্ষপাত যেন নিয়োগের সিদ্ধান্ত নির্ধারণ না করে। কোনো প্রতিবেদনে বিরূপ তথ্য থাকলেই সেটিকে চূড়ান্ত সত্য ধরে নেওয়া চলে না। তথ্যের যথার্থতা পরীক্ষা এবং সংশ্লিষ্ট ব্যক্তির বক্তব্য শোনা ন্যায্য সিদ্ধান্তের অপরিহার্য শর্ত।

বাদ পড়া ৫৬ জনের মধ্যে অন্তত ৯ জন সনাতন ধর্মাবলম্বী। শুধু এই সংখ্যা থেকে ধর্মীয় বৈষম্যের সিদ্ধান্তে পৌঁছানো যায় না। তবে তাঁদের উদ্বেগ দূর করতে প্রতিটি সিদ্ধান্তের বিশ্বাসযোগ্য ব্যাখ্যা জরুরি। কোনো কোনো প্রার্থীর বক্তব্য, কখনো কোনো রাজনৈতিক দলের সঙ্গে তাঁদের সম্পৃক্ততা ছিল না। কোনো ফৌজদারি অপরাধও নেই। প্রশ্ন হচ্ছে, রাজনীতি করা তো এ দেশে গণতান্ত্রিক অধিকার। কেউ রাজনীতি করে থাকলেও চাকরির ক্ষেত্রে তা বাধা হয়ে দাঁড়াবে কেন? ইতিমধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী নিশ্চয়তা দিয়েছেন, রাজনৈতিক পরিচয়ের কারণে কাউকে বাদ দেওয়া হবে না। আমরা আশা করব, নিয়োগপ্রক্রিয়ায় তাঁর এ বক্তব্যের প্রতিফলন থাকবে। প্রার্থীর ধর্মীয় পরিচয়, পরিবারের রাজনৈতিক সংশ্লিষ্টতা কিংবা অনুমাননির্ভর ধারণা তাঁর যোগ্যতা মূল্যায়নের বিকল্প হতে পারে না।

.

এই অস্বচ্ছতার মূল্য শুধু প্রার্থীরা একা দিচ্ছেন না; তাঁদের পরিবারও দিচ্ছে। কেউ বিদেশে বৃত্তি নিয়ে পড়ার সুযোগ ছেড়ে অপেক্ষা করেছেন, কেউ অভাবের সংসারে সচ্ছলতা আনার স্বপ্ন দেখেছেন। কারণ না জানিয়ে বাদ দেওয়ায় তাঁরা সামাজিক সন্দেহ ও অপমানেরও মুখোমুখি হচ্ছেন। নিয়োগ না পাওয়ার সঙ্গে অঘোষিত অপরাধীর তকমা যুক্ত হওয়া অন্যায্য। রাষ্ট্রের সিদ্ধান্তে নাগরিকের মর্যাদার বিষয়টিও গুরুত্ব পেতে হবে।

সম্প্রতি একাধিক নিয়োগের ক্ষেত্রে ভেরিফিকেশন তথা তথ্য যাচাই–বাছাইয়ে প্রার্থীদের বাদ পড়ার ঘটনা ঘটেছে। এ নিয়ে প্রার্থীরা প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন, সরকারের সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে দেখা করে দাবি জানিয়েছেন। সরকারও বিষয়টি সুবিবেচনায় নিয়ে এ সমস্যার সমাধান করেছে। আমরা আশা করব, ৪৫তম বিসিএসের ক্ষেত্রে বিষয়টি সরকার সুবিবেচনায় নেবে।

বাদ পড়া প্রার্থীরা জনপ্রশাসন প্রতিমন্ত্রীর সঙ্গে দেখা করে স্মারকলিপি দিয়েছেন। জনপ্রশাসন প্রতিমন্ত্রী অন্যায় হয়ে থাকলে পুনর্বিবেচনার আশ্বাস দিয়েছেন। এখন প্রয়োজন সময়সীমা নির্ধারণ করে সেই আশ্বাস বাস্তবায়ন। আবেদনগুলো নিরপেক্ষভাবে পর্যালোচনা করতে হবে। যাঁদের বিরুদ্ধে নিয়োগে বাধা হওয়ার মতো যাচাইকৃত কারণ নেই, তাঁদের দ্রুত নিয়োগ দিতে হবে। অন্যদের ক্ষেত্রে সিদ্ধান্তের সুনির্দিষ্ট কারণ লিখিতভাবে জানিয়ে কার্যকর পুনর্বিবেচনার সুযোগ নিশ্চিত করা প্রয়োজন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
   
কারণ জানান, ন্যায্যতা নিশ্চিত করুন

আপডেট সময় : ০৯:৩০:০৪ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬