সংবাদ শিরোনাম ::
চা-বাগানের সবুজে আনন্দ
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ১০:৫০:০৫ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬ ০ বার পড়া হয়েছে

সবুজ চা-গাছের সারি, টিলার আঁকাবাঁকা পথ আর খোলা আকাশ। চারপাশে সবুজের সমারোহ। পূজার দীর্ঘ ছুটিতে সিলেটের মালনীছড়া ও লাক্কাতুরা চা-বাগানে ঘুরতে আসছেন নানা বয়সী মানুষ। কেউ প্রিয়জনদের নিয়ে হাঁটছেন চা-গাছের সারির ফাঁকে, কেউ মুঠোফোনে তুলে রাখছেন স্মৃতিময় মুহূর্ত, আবার কেউ বেলুন হাতে মেতে উঠেছেন ছবি তোলায়। শহরের ব্যস্ততা পেছনে ফেলে চা-বাগানের সবুজে এমনই কাটছে তাঁদের ছুটির দিন।

























