ঢাকা ১২:২৮ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
টানা দুই দিনে সোনার দাম কমল ভরিতে ৩ হাজার ৮৪৯ টাকা সৌদির কারাগারে সাড়ে ৭ হাজার বন্দী, দুজনের মৃত্যুদণ্ডে রায়ের অনুলিপি চায় সরকার প্রথমবার যুক্তরাষ্ট্রে চরমোনাই পীর, কী উদ্দেশ্যে এই সফর মাদক কারবারিকে আটক করে থানায় ফিরছিলেন, কাভার্ড ভ্যানের চাপায় এসআইসহ নিহত ২ ক্যানসারে আক্রান্তদের মুখের ছবি বিশ্লেষণ করে মৃত্যুঝুঁকি জানাবে এআই বেপরোয়া গতিতে চলছিল বাস, পিকআপের সঙ্গে সংঘর্ষে প্রাণ গেল দুজনের হরমুজ প্রণালিতে এক রাতে ইরানের হামলায় ‘যুক্তরাষ্ট্র সংশ্লিষ্ট’ ৭টি জাহাজে আগুন স্রোতে ভাসে অপরাধের চিহ্ন, পচন ধরায় জটিল হয় হত্যার তদন্ত জন্মদিনে দেখে নিন চিরহরিৎ মালাইকার সেরা বোল্ড লুক সকালেই পড়ুন আলোচিত ৫ খবর

বেপরোয়া গতিতে চলছিল বাস, পিকআপের সঙ্গে সংঘর্ষে প্রাণ গেল দুজনের

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:০৮:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ ২ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কক্সবাজারের চকরিয়ায় যাত্রীবাহী বাসের সঙ্গে সবজিবাহী পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় পিকআপে থাকা দুজন নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের খুটাখালী ইউনিয়নের নয়াপাড়া সবুজ পাহাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের ফুলের ডেইল এলাকার আবুল কালামের ছেলে আবদুল্লাহ (২৭) ও চকরিয়া উপজেলার রামপুরা এলাকার মো. দুলালের ছেলে মো. ইয়াছিন (৩০)। দুর্ঘটনার সময় নিহত দুজন পিকআপ ভ্যানটিতে ছিলেন। পিকআপ ভ্যানটি চকরিয়া থেকে টেকনাফের রোহিঙ্গা শিবিরে সবজি নিয়ে যাচ্ছিল।

.

মালুমঘাট হাইওয়ে থানার পুলিশ সূত্রে জানা গেছে, চকরিয়া থেকে কক্সবাজারগামী পিকআপ ভ্যানটির সঙ্গে চট্টগ্রামগামী শ্যামলী এন আর পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এ ঘটনায় পিকআপে থাকা আবদুল্লাহ ও ইয়াছিন গুরুতর আহত হন। খবর পেয়ে মালুমঘাট হাইওয়ে থানার একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পরে স্থানীয় লোকজনের সহযোগিতায় আহত দুজনকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।

মালুমঘাট হাইওয়ে থানার উপপরিদর্শক মো. সেলিম মিয়া প্রথম আলোকে বলেন, মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়ে ওই দুজনের মৃত্যু হয়েছে। বাসটি খুব দ্রুত ও বেপরোয়া গতিতে চালানো হচ্ছিল। দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
   
বেপরোয়া গতিতে চলছিল বাস, পিকআপের সঙ্গে সংঘর্ষে প্রাণ গেল দুজনের

আপডেট সময় : ১১:০৮:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬