ঢাকা ০৭:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সন্তানকে কঠিন কাজের প্রশিক্ষণ ক্যাম্পে পাঠাচ্ছেন চীনা অভিভাবকেরা, কেন ফেনীতে সকালে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, দুপুরে গ্রেপ্তার ১৩ রাজশাহী মেডিকেলে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার, কাজে যোগ দেবেন শুক্রবার ১৫টি ভিডিও পোস্ট করলেই ৩ হাজার ডলার দেবে এক্স, কারা পাবেন মসজিদে নয়, পূজামণ্ডপ পরিদর্শনকালে সেই বক্তব্য দিয়েছেন পানিসম্পদমন্ত্রী ১৫ বলে ৪২*, ঝোড়ো ব্যাটিংয়ে ভারতকে জেতালেন নমন ধীর ডেঙ্গু ও চিকুনগুনিয়ায় অসুস্থ রাসেল খানের মৃত্যু শখের বশে বাড়িতে এনে পুষছিলেন সাপ, কামড়ে অসুস্থ হয়ে হাসপাতালে যুবক চুলা জ্বালাতেই ছড়িয়ে পড়ে আগুন, দগ্ধ স্বামী-স্ত্রীর মৃত্যু, আইসিইউতে মেয়ে মাগুরায় ক্রীড়া সংস্থার কার্যক্রমে স্থবিরতা, হতাশ ক্রীড়াবিদ ও সংগঠকেরা

চুলা জ্বালাতেই ছড়িয়ে পড়ে আগুন, দগ্ধ স্বামী-স্ত্রীর মৃত্যু, আইসিইউতে মেয়ে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:০৪:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬ ৪ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গাজীপুরের টঙ্গীতে রান্নার সিলিন্ডারের পাইপ থেকে গ্যাস লিকেজের বিস্ফোরণে দগ্ধ স্বামী-স্ত্রী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গতকাল বুধবার রাতে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তাঁদের মৃত্যু হয়। এ ঘটনায় তাঁদের মেয়ে গুরুতর দগ্ধ হয়ে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন।

মারা যাওয়া ব্যক্তিরা হলেন ময়মনসিংহের ফুলপুর থানার কুড়িপাড়া এলাকার লাল চান (৬০) ও তাঁর স্ত্রী নাসিমা বেগম (৫০)। তাঁদের মেয়ে তানিশা আক্তারের (১৬) অবস্থাও আশঙ্কাজনক। লাল চান সপরিবার টঙ্গী পশ্চিম থানার ৫২ নম্বর ওয়ার্ডের মুদাফা এলাকায় মাস্টারবাড়িসংলগ্ন একটি বাসায় ভাড়া থাকতেন।

.

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক সুলতান মাহমুদ শিকদার প্রথম আলোকে বলেন, লাল চানের শরীরের ৯৫ শতাংশ, নাসিমার ৮৫ শতাংশ এবং তাঁদের মেয়ে তানিশার ৮৬ শতাংশ পুড়ে গেছে।

.

লাল চানের শরীরের ৯৫ শতাংশ, নাসিমার ৮৫ শতাংশ এবং তাঁদের মেয়ে তানিশার ৮৬ শতাংশ পুড়ে গেছে।

.

স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, সিলিন্ডারের পাইপ লিকেজ হয়ে রান্নাঘরে গ্যাস জমে ছিল। গতকাল সকাল সাতটার দিকে নাসিমা রান্নার জন্য চুলা জ্বালাতেই আগুন ধরে যায়, মুহূর্তে তা ছড়িয়ে পড়ে। এতে নাসিমা, লাল চান ও তাঁদের মেয়ে তানিশা দগ্ধ হন। চিৎকার শুনে প্রতিবেশীরা এসে আগুন নেভান। দগ্ধ তিনজনকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। ওই রাতেই চিকিৎসাধীন অবস্থায় দম্পতির মৃত্যু হয়।

.

আইনি প্রক্রিয়া শেষে দম্পতির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
   
চুলা জ্বালাতেই ছড়িয়ে পড়ে আগুন, দগ্ধ স্বামী-স্ত্রীর মৃত্যু, আইসিইউতে মেয়ে

আপডেট সময় : ০৫:০৪:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬