ঢাকা ০৫:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চুলা জ্বালাতেই ছড়িয়ে পড়ে আগুন, দগ্ধ স্বামী-স্ত্রীর মৃত্যু, আইসিইউতে মেয়ে মাগুরায় ক্রীড়া সংস্থার কার্যক্রমে স্থবিরতা, হতাশ ক্রীড়াবিদ ও সংগঠকেরা এসএসসির টেস্ট পরীক্ষার তারিখ ঘোষণা, শিক্ষা বোর্ডের যে যে নির্দেশনা কোয়ান্টাম কম্পিউটার কী, কী কাজে লাগবে স্পেনের টেক্সটাইল মেলায় বাংলাদেশের ১৮ প্রতিষ্ঠান,কাল শেষ হবে বন্ধু জামিউল হাসানের আরেকটি আন্তর্জাতিক স্বীকৃতি লক্ষ্য ছিল সালমান খান! অস্ত্র নিয়ে মুম্বাইয়ে রাধা ও ববিতা টার্মিনাল সরানোর পরিকল্পনা: একযাত্রায় দুই লং জার্নির অভিজ্ঞতা দেওয়া কেন সোহরাওয়ার্দী হাসপাতালে শিশু চোর সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা কালো শাড়িতে পার্টি লুক, রুপালি ব্রালেটে নজর কাড়লেন দেবচন্দ্রিমা

কালো শাড়িতে পার্টি লুক, রুপালি ব্রালেটে নজর কাড়লেন দেবচন্দ্রিমা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৪০:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬ ৫ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পর্দায় অভিনয় দিয়ে দর্শকের মন জয় করেছেন দেবচন্দ্রিমা সিংহ রায়। টিভি সিরিয়ালের পাশাপাশি ওটিটি প্ল্যাটফর্মেও পরিচিত মুখ তিনি। অভিনয়ের বাইরেও তাঁর সাজপোশাক নিয়ে ভক্তদের আগ্রহ কম নয়। মিষ্টি হাসি আর স্টাইলিশ ফ্যাশনের মেলবন্ধনে ভক্তদের কাছে হয়ে উঠেছেন ‘বং ক্রাশ’।

শারদীয় আবহে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের নানা লুকের ছবি ভাগ করে নিচ্ছেন এই অভিনেত্রী। সম্প্রতি তাঁর এমনই একটি সাজ নজর কেড়েছে, যেখানে কালো শাড়ির গাম্ভীর্যের সঙ্গে মিশেছে রুপালির ঝলমলে আভা।

দেবচন্দ্রিমার পরনে কালো জর্জেটের শাড়ি। শাড়ির পাড়জুড়ে রয়েছে মুক্তার লেইস, যা কালো রঙের একরঙা সৌন্দর্যে যোগ করেছে ভিন্ন মাত্রা।

শাড়ির সঙ্গে তাঁর ব্লাউজটিও নজরকাড়া। স্ট্র্যাপি হাতার রুপালি ব্রালেটটির সুইটহার্ট নেকলাইন আর সিকুইন ও বিডসের কারুকাজে ফুটে উঠেছে ঝলমলে আভিজাত্য।

ব্লাউজের পেছনে কালো সাটিনের ফিতার বো লুকে যোগ করেছে বাড়তি আকর্ষণ।

গয়নার ক্ষেত্রে সাজকে বেশি ভারী করেননি দেবচন্দ্রিমা। কানে পরেছেন বড় আকারের স্টেটমেন্ট দুল।

চোখের সাজে প্রাধান্য দিয়েছেন গোলাপি আইশ্যাডো ও মাশকারার ছোঁয়া। ঠোঁটে হালকা গ্লসি নুড পিংক লিপস্টিক। গালে গোলাপি ব্লাশ ও হাইলাইটারের ছোঁয়া সাজে এনেছে কোমল আভা।

চুল মাঝখানে সিঁথি করে ঢেউখেলানো স্টাইলে খোলা রেখেছেন অভিনেত্রী। সব মিলিয়ে কালো ও রুপালির এই মেলবন্ধনে তাঁর সাজে এসেছে গ্ল্যামারাস আবহ।

উৎসবের সন্ধ্যা কিংবা পার্টিতে শাড়ির সঙ্গে ঝলমলে ব্লাউজ পরতে চাইলে দেবচন্দ্রিমার এই লুক হতে পারে স্টাইলের অনুপ্রেরণা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
   
কালো শাড়িতে পার্টি লুক, রুপালি ব্রালেটে নজর কাড়লেন দেবচন্দ্রিমা

আপডেট সময় : ০২:৪০:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬