ঢাকা ০৫:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
১৫ বলে ৪২*, ঝোড়ো ব্যাটিংয়ে ভারতকে জেতালেন নমন ধীর ডেঙ্গু ও চিকুনগুনিয়ায় অসুস্থ রাসেল খানের মৃত্যু শখের বশে বাড়িতে এনে পুষছিলেন সাপ, কামড়ে অসুস্থ হয়ে হাসপাতালে যুবক চুলা জ্বালাতেই ছড়িয়ে পড়ে আগুন, দগ্ধ স্বামী-স্ত্রীর মৃত্যু, আইসিইউতে মেয়ে মাগুরায় ক্রীড়া সংস্থার কার্যক্রমে স্থবিরতা, হতাশ ক্রীড়াবিদ ও সংগঠকেরা এসএসসির টেস্ট পরীক্ষার তারিখ ঘোষণা, শিক্ষা বোর্ডের যে যে নির্দেশনা কোয়ান্টাম কম্পিউটার কী, কী কাজে লাগবে স্পেনের টেক্সটাইল মেলায় বাংলাদেশের ১৮ প্রতিষ্ঠান,কাল শেষ হবে বন্ধু জামিউল হাসানের আরেকটি আন্তর্জাতিক স্বীকৃতি লক্ষ্য ছিল সালমান খান! অস্ত্র নিয়ে মুম্বাইয়ে রাধা ও ববিতা

আর্জেন্টিনার সঙ্গে নতুন চুক্তি করছেন স্কালোনি, থাকবেন কত দিন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:০৮:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬ ৪ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

২+২= ৪।

২০২৮ কোপা আমেরিকা পর্যন্ত চুক্তির প্রথম দুই বছর। ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত পরের দুই বছর। লিওনেল স্কালোনির সঙ্গে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) নতুন চুক্তিকে এভাবেই দুটি ভাগ করা হয়েছে।

কোনো কিছু এখনো আনুষ্ঠানিক হয়নি। তবে একটি সই ছাড়া চুক্তি চূড়ান্ত হতে প্রায় আর কিছুই বাকি নেই। আর্জেন্টিনার সংবাদমাধ্যমগুলো এমন খবরই জানিয়েছে। টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, দুই পক্ষের আলোচনা ভালোভাবে এগিয়ে চলেছে এবং নভেম্বরে ফিফা আন্তর্জাতিক বিরতিতে চুক্তিটি চূড়ান্ত হতে পারে।

.

আর্জেন্টিনার আরেক সংবাদমাধ্যম ‘লা নাসিওন’কে এএফএ সভাপতি ক্লদিও তাপিয়ার ঘনিষ্ঠ এক সূত্র জানায়, ‘কয়েক সপ্তাহ আগেই স্কালোনির বিষয়টি চূড়ান্ত হয়ে গেছে।’ তবে একই সংবাদমাধ্যমকে এএফএর এক সূত্র জানায়, কোচের সঙ্গে একটি ‘সম্ভাব্য’ চুক্তি হচ্ছে, তবে এই নতুন চুক্তির মূল রূপরেখা চূড়ান্ত হয়নি।

লা নাসিওন আরও জানায়, সর্বশেষ আন্তর্জাতিক বিরতিতে ৪৮ বছর বয়সী স্কালোনির নতুন চুক্তির সম্ভাব্যতা নিয়ে এএফএর আনুষ্ঠানিক কোনো ঘোষণা না দেওয়ার কারণ ছিলেন লিওনেল মেসি। তখন জাতীয় দলে বিদায়ী ম্যাচ খেলার সেই লগ্নে সব আলো কেড়ে নিয়েছিলেন মেসি। স্কালোনিকে পরের বিশ্বকাপ পর্যন্ত রেখে দেওয়ার সম্ভাব্যতা নিয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দিয়ে মেসির অবসরের মুহূর্তটা আড়ালে ফেলতে চায়নি এএফএ।

.

অবশ্য বেনিনের বিপক্ষে মেসির সেই বিদায়ী ম্যাচের পর স্কালোনির কথায় বোঝা গিয়েছিল, তিনি থাকছেন। আর্জেন্টিনার এই কোচ নিজেই বলেছিলেন, ‘সবকিছু ঠিকঠাক থাকলে আমি কোচ হিসেবে থাকব।’

টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, নতুন এ চুক্তি প্রাথমিকভাবে দুই বছরের জন্য হবে। এরপর আরও দুই বছরের জন্য চুক্তির মেয়াদ বাড়ানোর সুযোগ থাকবে। ২০২৮ কোপা আমেরিকা শেষে পরবর্তী দুই বছর অর্থাৎ ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত চুক্তির মেয়াদ বাড়ানোর ধারাটি দুই পক্ষের সম্মতির ভিত্তিতে স্বয়ংক্রিয়ভাবেই কার্যকর হবে।

.আর্জেন্টিনার কোচ হিসেবে স্কালোনিই ‘প্ল্যান এ, বি এবং সি’.

২০১৮ বিশ্বকাপের পর আর্জেন্টিনা কোচের দায়িত্ব নেন স্কালোনি। আর্জেন্টিনাকে এ সময়ে দুটি কোপা আমেরিকা, ২০২২ বিশ্বকাপ ও ফিনালিসিমা জিতিয়েছেন। গত জুলাইয়ে শেষ হওয়া সর্বশেষ বিশ্বকাপেও আর্জেন্টিনা তাঁর হাত ধরে ফাইনালে খেলেছে। চলতি বছর ৩১ ডিসেম্বর তাঁর বর্তমান চুক্তির মেয়াদ শেষ হবে।

টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, ২০২১ কোপা আমেরিকা থেকে আর্জেন্টিনার চারটি বড় শিরোপা জয়ে দারুণ ভূমিকা রাখা কোচিং স্টাফের সবাইকে ধরে রাখতে চায় এএফএ। স্কালোনির সহকারী ওয়াল্টার স্যামুয়েলকে থেকে যেতে রাজি করানোর চেষ্টা করছে এএফএ। এর আগে ইন্টার মিলানে কোচিং স্টাফে যোগ দেওয়ার প্রস্তাব পান ইতালিয়ান ক্লাবটি ও আর্জেন্টিনার সাবেক এ ডিফেন্ডার।

.

আর্জেন্টিনার আরেক সংবাদমাধ্যম ‘ক্লারিন’ জানিয়েছে, স্কালোনির নতুন চুক্তিতে আর্থিক বিষয়ে এখনো কিছু মতপার্থক্য নিরসন করা বাকি দুই পক্ষের। সংবাদমাধ্যমটি দাবি করেছে, নতুন এই চুক্তি ‘২+২’ সংস্করণে নয়, বরং সরাসরি চার বছরের জন্য হবে। আর ২০২৮ কোপা আমেরিকা হবে এই চুক্তির মধ্যবিন্দু।

নভেম্বরে আন্তর্জাতিক বিরতিতে বুয়েনস এইরেসে  ‘রিও দে লা প্লাতা’ ডার্বিতে উরুগুয়ের মুখোমুখি হবে আর্জেন্টিনা। এই ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী ১৩ নভেম্বর। তিন দিন বিরতির পর ১৭ নভেম্বর কর্দোবায় দ্বিতীয় ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ কোস্টারিকা। তখন স্কালোনির সঙ্গে নতুন চুক্তির বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দিতে পারে এএফএ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
   
আর্জেন্টিনার সঙ্গে নতুন চুক্তি করছেন স্কালোনি, থাকবেন কত দিন

আপডেট সময় : ০২:০৮:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬