ঢাকা ০৩:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সৌদি কর্তৃপক্ষের অনুমতি পেলে আবার রিয়াদের ফ্লাইট চলাচল শুরু করা হবে: বিমানমন্ত্রী জুনে সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান আমানপুর সব ধর্মের মানুষ এক হয়ে কাজ করলে দেশ এগিয়ে যাবে: প্রধানমন্ত্রী সরকার পতন নয়, অবাধ নির্বাচন চাই: বাংলাদেশ ও ফ্রান্সের সঙ্গে তুলনার জবাবে শশী থারুর উত্তাল ফ্রান্স, কয়েকটি শহরে কারফিউ জারি ৯ মাসে রাজনৈতিক সহিংসতায় নিহত ৭৩, মব সহিংসতায় ১৮৭: এইচআরএসএস বন্দিতালিকায় দুজনের নাম থাকলেও শাস্তির তথ্য কেন ঊহ্য রাখা হলো, প্রশ্ন ঢাকার আফগানিস্তানের কাছে ১৫৮ রানের বড় ব্যবধানে হারল জিম্বাবুয়ে পদপিষ্টের ঘটনার শোক কাটিয়ে মহা অষ্টমীর উৎসব কলকাতায় তেলেগু ও কানপুরী সম্প্রদায়ের যোগ্যদের চাকরি দেওয়ার ঘোষণা স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

রোনালদোকে এক মাসের নিষেধাজ্ঞা ও ৩০ হাজার টাকা জরিমানা করল পর্তুগাল

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৫৬:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬ ৩ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কোচের সঙ্গে মনোমালিন্যের জেরে জাতীয় দলের ক্যাম্প ছেড়ে যাওয়ার ঘটনায় শাস্তি পেয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। তাঁকে ৩০ দিনের নিষেধাজ্ঞা ও ২৫৫ ইউরো জরিমানা (৩৫ হাজার ৩০০ টাকা) করেছে পর্তুগাল ফুটবল ফেডারেশন।

আজ এক বিবৃতিতে ফেডারেশনের ডিসিপ্লিনারি কাউন্সিল জানায়, ৪১ বছর বয়সী এই ফরোয়ার্ডের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

চলতি মাসের শুরুর দিকে নরওয়ের বিপক্ষে ম্যাচে বেঞ্চে বসে থাকেন রোনালদো। পরে পর্তুগালের কোচ জর্জ জেসুস তার ভূমিকা নিয়ে দুবার কথা দিয়েও তা রাখেননি— এমন অভিযোগ তুলে ডেনমার্কের বিপক্ষে নেশন্স লিগের ম্যাচের আগেই তিনি কোপেনহেগেনে পর্তুগালের ক্যাম্প ছেড়ে চলে যান।

জেসুস অবশ্য রোনালদোর সঙ্গে কোনো সমঝোতার কথা অস্বীকার করেছেন। তবে পরে রোনালদোর জাতীয় দলে ফেরার পথ খোলা আছে বলে জানান।

রোনালদোও নরওয়ে ম্যাচের পর সমর্থকদের অভিবাদন না জানানো ও সতীর্থদের ফেলে চলে আসার জন্য ক্ষমা চান। তিনি জানান, এই ঘটনার ফলে যেকোনো শাস্তি ভোগ করার পর তিনি আবারও জাতীয় দলে ফেরার জন্য তৈরি আছেন।

ডিসিপ্লিনারি কাউন্সিল জানিয়েছে, রোনালদো ইচ্ছাকৃতভাবে ফেডারেশনের শৃঙ্খলাবিধি ভেঙেছেন। যদিও ফেডারেশনের বিবৃতিতে সুনির্দিষ্টভাবে উল্লেখ করা হয়নি, এই নিষেধাজ্ঞা কোন কোন ম্যাচ বা কার্যক্রমের ওপর প্রযোজ্য হবে কিংবা অস্থায়ী নিষেধাজ্ঞার অধীনে ইতোমধ্যেই পার করা সময়টুকু এই ৩০ দিনের শাস্তির হিসাব থেকে বাদ যাবে কি না।

পর্তুগিজ এফএ সভাপতি পেদ্রো প্রোয়েনসা এদিকে জানিয়েছেন, বিষয়টি সমাধান হয়ে গেলে ফেডারেশনের সবাই রোনালদোকে আবারও জাতীয় দলে ফেরত দেখতে চায়। ১৫ নভেম্বর নিজেদের পরের ম্যাচে ডেনমার্কের বিপক্ষে মাঠে নামবে পর্তুগাল।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
   
রোনালদোকে এক মাসের নিষেধাজ্ঞা ও ৩০ হাজার টাকা জরিমানা করল পর্তুগাল

আপডেট সময় : ১২:৫৬:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬