ঢাকা ০৪:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
একঝলক (১৯ অক্টোবর ২০২৬) কলকাতায় বিভিন্ন মণ্ডপের সামনে বইয়ের স্টল ভাঙচুর, হাইকোর্টে মামলা করল সিপিএম সৌদি কর্তৃপক্ষের অনুমতি পেলে আবার রিয়াদের ফ্লাইট চলাচল শুরু করা হবে: বিমানমন্ত্রী জুনে সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান আমানপুর সব ধর্মের মানুষ এক হয়ে কাজ করলে দেশ এগিয়ে যাবে: প্রধানমন্ত্রী সরকার পতন নয়, অবাধ নির্বাচন চাই: বাংলাদেশ ও ফ্রান্সের সঙ্গে তুলনার জবাবে শশী থারুর উত্তাল ফ্রান্স, কয়েকটি শহরে কারফিউ জারি ৯ মাসে রাজনৈতিক সহিংসতায় নিহত ৭৩, মব সহিংসতায় ১৮৭: এইচআরএসএস বন্দিতালিকায় দুজনের নাম থাকলেও শাস্তির তথ্য কেন ঊহ্য রাখা হলো, প্রশ্ন ঢাকার আফগানিস্তানের কাছে ১৫৮ রানের বড় ব্যবধানে হারল জিম্বাবুয়ে

জুনে সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান আমানপুর

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:০৭:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬ ০ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএন ছাড়ার ঘোষণা দিয়েছেন প্রতিষ্ঠানটির প্রধান আন্তর্জাতিক উপস্থাপক ক্রিশ্চিয়ান আমানপুর। খ্যাতিমান এই সাংবাদিক আগামী জুনে সিএনএন ছাড়ছেন বলে সোমবার ঘোষণা দিয়েছেন।

এক বিবৃতিতে ৬৮ বছর বয়সী আমানপুর বলেন, ‘মাসের পর মাস ভেবেচিন্তে এবং বেশ কয়েকটি নির্ঘুম রাত কাটিয়ে আমি সিএনএন থেকে আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। দুর্দান্ত এই প্রতিষ্ঠানের সঙ্গে আমার ৪৩ বছরের অংশীদারত্ব ছিল!’

বিশ্বজুড়ে পরিচিত আমানপুর ২০০৯ সাল থেকে সিএনএন ইন্টারন্যাশনালে নিজের নামের একটি রাত্রিকালীন সাক্ষাৎকার অনুষ্ঠান পরিচালনা করে আসছিলেন। ২০২৫ সালের জানুয়ারি থেকে তিনি অনুষ্ঠানটি সপ্তাহে কয়েক দিনে নামিয়ে আনেন। আর ২০২৭ সালের জানুয়ারি থেকে এটি সপ্তাহে একদিন প্রচার করা হবে এবং মে মাসে এর সম্প্রচার পুরোপুরি শেষ হবে। তবে আগামী জুন মাস পর্যন্ত তিনি সিএনএনের হয়ে বিশ্বজুড়ে ভ্রমণ ও সংবাদ সংগ্রহ চালিয়ে যাবেন।

অন্যদিকে আরেক মার্কিন সম্প্রচারমাধ্যম পিবিএসে আমানপুরের অনুষ্ঠান ‘আমানপুর অ্যান্ড কোম্পানি’ চলতি বছরের ডিসেম্বরে শেষ হবে। বিবৃতিতে আমানপুর জানান, তিনি সাবেক স্বামী জেমি রুবিনের সঙ্গে গ্লোবালের প্রযোজনায় তাঁর পডকাস্ট ‘দ্য এক্স ফাইলস’ চালিয়ে যাবেন।

আমানপুর বলেন, তিনি ‘ভবিষ্যতে নতুন ও আকর্ষণীয় সব কাজের অপেক্ষায় আছেন। তিনি সব সময় সিএনএনের পাশে থাকবেন, যাতে এর স্বাধীন সাংবাদিকতার ইতিহাস অক্ষুণ্ন থাকে। আমানপুর বলেন, ‘মনে রাখবেন: সব সময় নিরপেক্ষ না থেকে সত্যবাদী হোন।’

সোমবার সকালে সহকর্মীদের কাছে পাঠানো এক অভ্যন্তরীণ বার্তায় সিএনএনের চেয়ারম্যান মার্ক থম্পসন লিখেছেন, ‘ক্রিশ্চিয়ান এই সিদ্ধান্তটি খুব ভেবেচিন্তে নিয়েছেন এবং তিনি ও আমি গত কয়েক মাস ধরে এটি নিয়ে আলোচনা করছিলাম। সিএনএনের অনেক সহকর্মীর মতোই আমিও তাঁর চলে যাওয়ার ঘটনায় অত্যন্ত দুঃখিত। তবে আমি এটি মেনে নিয়েছি যে ব্যক্তিগত ও পেশাগত উভয় দিক থেকেই তাঁর জন্য এটিই সঠিক সময়।’

থম্পসন আমানপুরকে ‘বিশ্বের অন্যতম বিশ্বস্ত ও প্রিয় সাংবাদিক’ হিসেবে অভিহিত করেন। তিনি বলেন, আগামী বছর বিদায় নেওয়ার আগে সংবাদমাধ্যমটি তাঁর বর্ণিল ক্যারিয়ার উদ্‌যাপনে বিশেষ আয়োজন করবে।

নিজের বিবৃতিতে আমানপুর বলেন, এই যাত্রাপথে তিনি যাদের সঙ্গে কাজ করেছেন তাঁদের তিনি ধন্যবাদ জানাতে চান। বিশেষ করে তাঁর উপস্থাপিত অনুষ্ঠানের কলাকুশলী ও মাঠপর্যায়ের কর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। আমানপুর বলেন, ‘আমার প্রথম রোমাঞ্চকর অ্যাসাইনমেন্ট প্রথম উপসাগরীয় যুদ্ধ কভার করা থেকে শুরু করে বসনিয়ার যুদ্ধের ভয়াবহতা, রুয়ান্ডা, আফগানিস্তান, ইউক্রেন এবং ইরান—সব জায়গার কথাই আমার মনে পড়বে। সত্য, প্রমাণ ও মানবতার সন্ধানে আমরা একসঙ্গে লড়াই করেছি; আর সে কারণেই এই টিমগুলো এবং আমাদের পারস্পরিক সখ্যই সবচেয়ে বেশি মূল্যবান ছিল। এর মাধ্যমে সিএনএন বিশ্বজুড়ে নির্ভয়ে ও নিরপেক্ষভাবে সত্য প্রচার করতে পেরেছে।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
   
জুনে সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান আমানপুর

আপডেট সময় : ০৩:০৭:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬