ঢাকা ০৭:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সৌদিতে মৃত্যুদণ্ডের আগের দিন মেয়ের সঙ্গে শেষবারের মতো কথা হয় বাবার ১০ বছর পর কেমন হবে দেশের আবাসন খাত | রিয়েল এস্টেট কানেক্ট বাংলাদেশ বান্দরবানে হোটেল–মোটেলে শতভাগ বুকিং, করোনা মহামারির পর সর্বোচ্চ পর্যটক ফ্রান্সে বিক্ষোভের সময় সিটি হলে আগুন দেওয়ার অভিযোগে একজন গ্রেপ্তার, কী পরিচয় তাঁর পিএসজিকে সেই ৬-১ মনে করিয়ে নিজেদের ক্ষতও দেখাল বার্সেলোনা আগে পদ ছেড়েছেন প্রায় তিন ডজন মন্ত্রী-প্রতিমন্ত্রী নেশার টাকা না পেয়ে মাকে গলা কেটে হত্যার অভিযোগ, ছেলে আটক এআই কি কাজ সহজ করছে, নাকি কাজের চাপ বাড়াচ্ছে সুন্দরগঞ্জে মাদকবিরোধী ম্যারাথন, দৌড়ালেন ৫০ প্রতিযোগী ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ কুমার আগরওয়ালা এক দিনের রিমান্ডে

দুই কোরালের ওজন সাড়ে ২৩ কেজি, বিক্রি হলো ৩০ হাজার টাকায়

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:০০:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬ ৪ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কক্সবাজারের পেকুয়া উপজেলার কবির আহমদ চৌধুরী বাজারে দুটি কোরাল বিক্রি হয়েছে ৩০ হাজার ৪২০ টাকায়। সাগরে জেলেদের জালে ধরা পড়ে মাছ দুটি। আজ মঙ্গলবার সকালে ও গতকাল সোমবার মাছ দুটি বিক্রি করেন বাজারের ব্যবসায়ী সেলিম বাহাদুর।

বাজারের বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, আজ সকালে চট্টগ্রামের বাঁশখালীর ছনুয়া এলাকার জেলে শফি আলম ১০ কেজি ৪০০ গ্রাম ওজনের একটি কোরাল নিয়ে বাজারে আসেন। মাছ ব্যবসায়ী সেলিম বাহাদুর প্রতি কেজি ১ হাজার ২৫০ টাকা দরে মাছটি ১৩ হাজার টাকায় কিনে নেন। পরে প্রতি কেজি ১ হাজার ৩০০ টাকা দরে এক প্রবাসীর কাছে মাছটি ১৩ হাজার ৫২০ টাকায় বিক্রি করেন।

এর আগের দিন সোমবার সকালে পেকুয়ার মগনামা ইউনিয়নের শরৎঘোনা এলাকার জেলে আকতার আহমদ ১৩ কেজি ওজনের আরেকটি কোরাল মাছ নিয়ে বাজারে আসেন। সেলিম বাহাদুর সেই মাছটিও প্রতি কেজি ১ হাজার ২৫০ টাকা দরে কিনে নেন। পরে বাঁশখালী উপজেলা সদরের ‘রয়েল হান্ডি’ নামের একটি রেস্তোরাঁর মালিকের কাছে মাছটি ১৬ হাজার ৯০০ টাকায় বিক্রি হয়।

আজ মঙ্গলবার সকালে বাজারে গিয়ে দেখা যায়, সাড়ে ১০ কেজি ওজনের কোরালটি ঘিরে রেখেছেন ক্রেতারা। কেউ মাছটি স্পর্শ করে দেখছেন, কেউ কোলে নিয়ে ছবি তুলছেন। মাছের ওজন ও দাম জিজ্ঞেস করতে দেখা যায় কয়েকজনকে। পরে মাছটি বিক্রি হয়ে যায়।

মাছ ব্যবসায়ী সেলিম বাহাদুর জানান, বঙ্গোপসাগরে এখন প্রায় বড় আকারের কোরাল ধরা পড়ছে। ১৩ কেজি ওজনের মাছটি উজানটিয়ার ডওয়াখালী পয়েন্ট এবং ১০ কেজি ৪০০ গ্রাম ওজনের মাছটি বাঁশখালীর ছনুয়া পয়েন্টে জেলেদের জালে ধরা পড়েছে।

পেকুয়া উপজেলা মৎস্য কর্মকর্তা বুলবুল আহমেদ বলেন, ‘মাঝেমধ্যে জেলেদের জালে বড় আকারের কোরাল ধরা পড়ার খবর পাওয়া যাচ্ছে। সমুদ্রের সম্পদকে যথাযথভাবে কাজে লাগাতে পারলে দেশের মানুষ উপকৃত হবে।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
   
দুই কোরালের ওজন সাড়ে ২৩ কেজি, বিক্রি হলো ৩০ হাজার টাকায়

আপডেট সময় : ০৪:০০:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬