সুন্দরগঞ্জে জাকের পার্টির আজিমুশ্বান ইসলামী জলসা অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৭:০৩:৪৩ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬ ৩৯ বার পড়া হয়েছে

গাইবান্ধার সুন্দরগঞ্জে জাকের পার্টির উদ্যোগে আজিমুশ্বান ইসলামী জলসা অনুষ্ঠিত হয়েছে। কোরআন ও হাদিসের আলোকে শরিয়ত, তরিকত ও ধর্মীয় জীবনাচার নিয়ে আলোচনা এবং ধর্মীয় শিক্ষার প্রসারের লক্ষ্যে এ জলসার আয়োজন করা হয়।
রোববার (১৮ অক্টোবর) দিবাগত রাতে উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের মনমথ গ্রামের সরকারপাড়া ঈদগাহ মাঠে উপজেলা জাকের পার্টির আয়োজনে এ ইসলামী জলসা অনুষ্ঠিত হয়।
উপজেলা জাকের পার্টির সভাপতি মোশাররফ হোসেনের সভাপতিত্বে ইসলামী জলসায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন গাইবান্ধা জেলা জাকের পার্টির সভাপতি ও রংপুর বিভাগীয় জাকের পার্টির সাংগঠনিক সম্পাদক আবুল কালাম বিএসসি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জাকের পার্টির সাহিত্য ও সাংস্কৃতিক ফ্রন্টের কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন শিকদার।
জলসায় প্রধান বক্তা হিসেবে কোরআন ও হাদিসের আলোকে শরিয়ত ও তরিকত বিষয়ে বয়ান করেন জাকের পার্টির যুব ওলামা ফ্রন্টের রাজশাহী বিভাগীয় সভাপতি মুফতি মাওলানা আব্দুল লতিফ সিদ্দিকী। এ ছাড়া বক্তব্য দেন রংপুর জেলা যুব ওলামা ফ্রন্টের সভাপতি হাফেজ মাওলানা হারুনুর রশিদ, মাওলানা সবুজ আহমেদ, মাওলানা আজিজুল ইসলামসহ অন্যান্য ওলামায়ে কেরাম।
বক্তারা আলোচনায় ধর্মীয় অনুশাসন মেনে চলা, কোরআন-হাদিসের শিক্ষা অনুসরণ এবং ব্যক্তিজীবনে নৈতিকতা ও আত্মশুদ্ধির গুরুত্ব তুলে ধরেন। শরিয়ত ও তরিকতের বিভিন্ন দিক ব্যাখ্যা করে তারা ধর্মীয় মূল্যবোধ চর্চার ওপর গুরুত্বারোপ করেন।
গভীর রাত পর্যন্ত বয়ান ও ধর্মীয় আলোচনা চলে। পরে উপস্থিত মুসল্লিদের মধ্যে তবারক বিতরণের করা হয়।
























