ঢাকা ০১:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রোনালদোকে এক মাসের নিষেধাজ্ঞা ও ৩০ হাজার টাকা জরিমানা করল পর্তুগাল টুপটুপ রিসোর্টের সহকারী ব্যবস্থাপকের ৭ দিনের রিমান্ড চেয়েছে পুলিশ রাতে ‘গুজব’, সকালে ‘পদত্যাগের সিদ্ধান্ত’, দুপুরে ‘স্বেচ্ছায় অব্যাহতি’: ইশরাকের যত বক্তব্য আখড়াবাড়ি থেকে বোমা উদ্ধারে ‘জনশূন্য’ শেষ দিনের আয়োজন আন্তর্জাতিক সংগীতজোটে হামিন, বাংলাদেশের সংগীতাঙ্গন কীভাবে উপকৃত হবে জানালেন তালিকা করবে গোয়েন্দা সংস্থাগুলো, চাঁদাবাজি–সন্ত্রাসে ছাড় নয়: আইজিপি বৃষ্টি ও অস্ট্রেলীয় পেসারদের আরেকটি দিন পিপিপিতে পরিচালিত হবে ব্রাহ্মণবাড়িয়ার কোকিল টেক্সটাইল, নীতিগত অনুমোদন সরকারি চাকরিজীবীরা এ মাসেই বাড়তি বেতন পাবেন ও অন্যান্য খবর টাইগার শ্রফের গাড়িতে গুলি, আবারও আলোচনায় বিষ্ণোই গ্যাং

প্যারিসে দাঙ্গার উত্তাপ, বিমান ওড়ার আগে বার্সেলোনার দুই বাধা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৩৬:৩৫ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬ ৩ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্যারিসজুড়ে দাঙ্গা ও লুটপাটের উত্তাপ, এর মধ্যেই পিএসজির বিপক্ষে খেলতে ফ্রান্সে গেছে বার্সেলোনা। ম্যাচটি হবে কি না এমন সংশয়ের মধ্যে ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী লরাঁ নুনেজ জানিয়েছেন, মঙ্গলবারের ম্যাচটি বাতিল বা পিছিয়ে দেওয়ার কোনো পরিকল্পনা নেই। আগামীকাল নির্ধারিত সূচি অনুযায়ী পার্ক দ্য প্রিন্সেসে মাঠে নামবে পিএসজি–বার্সেলোনা।

উয়েফা চ্যাম্পিয়নস লিগের ম্যাচটি খেলতে প্যারিসে যাওয়ার আগেই অবশ্য দুই দফায় ভোগান্তির মুখে পড়েছে বার্সা। দুটিই ছিল বিমানবন্দরে।

শনিবার ফ্রান্সের বিভিন্ন শহরে বিক্ষোভ থেকে সহিংসতা ছড়িয়ে পড়ে। হামলা ও লুটপাটের শিকার হয় সরকারি ভবন ও ব্যবসাপ্রতিষ্ঠান। পরিস্থিতি সামাল দিতে স্থানীয়ভাবে সীমিত পরিসরে কারফিউ জারির নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী সেবাস্তিয়াঁ লেকর্নু। অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) প্রতিবেদন অনুযায়ী, সহিংসতার ঘটনায় ফ্রান্সজুড়ে গ্রেপ্তারের সংখ্যা ২ হাজার ৪০০ ছাড়িয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপরও বাড়তি চাপ তৈরি হয়েছে।

এমন পরিস্থিতিতে প্যারিসের পার্ক দে প্রিন্সেসে পিএসজি–বার্সেলোনা ম্যাচ ঘিরে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হচ্ছে। ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, জরুরি বৈঠকে বিভিন্ন আয়োজন বাতিলের সম্ভাবনা নিয়ে আলোচনা হলেও পিএসজি–বার্সেলোনা ম্যাচটি এর আওতায় পড়ছে না। বুধবার লিল ও গালাতাসারাইয়ের ম্যাচসহ এ সপ্তাহে ইউরোপীয় প্রতিযোগিতার অন্য ম্যাচগুলোও নির্ধারিত সূচি অনুযায়ী হওয়ার কথা।

এদিকে প্যারিসের বিমানে ওঠার আগেই দুই দফায় ভোগান্তি পোহাতে হয়েছে বার্সেলোনাকে। স্পেনের সংবাদমাধ্যম কাদেনা এসইআরের প্রতিবেদন অনুযায়ী, প্যারিসের শার্ল দ্য গল বিমানবন্দরে ঘন কুয়াশা এবং বার্সেলোনার জন্য নির্ধারিত উড়োজাহাজটি দেরিতে পৌঁছানোয় দলের যাত্রা পিছিয়ে যায়। স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় রওনা হওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত প্রায় ১ ঘণ্টা ২০ মিনিট দেরিতে প্যারিসের উদ্দেশে উড়াল দেয় হান্সি ফ্লিকের দল।

এর আগে শনিবার সেভিয়ায় রিয়াল বেতিসের বিপক্ষে ৫–২ গোলে জয়ের পরও আবহাওয়ার কারণে ভোগান্তিতে পড়েছিল বার্সেলোনা। বার্সেলোনায় ঝড় ও বৃষ্টির কারণে নির্ধারিত সময়ে ফিরতে পারেনি দলটি। বিমানে প্রায় দুই ঘণ্টা অপেক্ষার পর তাদের আবার হোটেলে ফিরে যেতে হয়। শেষ পর্যন্ত সেভিয়ায় রাত কাটিয়ে পরদিন বার্সেলোনায় ফেরে দলটি।

সব মিলিয়ে পিএসজির বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে মাঠের বাইরেও অস্বস্তিকর পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হচ্ছে বার্সেলোনাকে। এবারের চ্যাম্পিয়নস লিগে বার্সেলোনা ও পিএসজি দুই দলই লিগ পর্বের প্রথম দুই ম্যাচেই জিতেছে। এই মুহূর্তে ৩৬ দলের পয়েন্ট তালিকার প্রথম ও দ্বিতীয় স্থানেও ফ্রান্স ও স্পেনের দল দুটি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
   
প্যারিসে দাঙ্গার উত্তাপ, বিমান ওড়ার আগে বার্সেলোনার দুই বাধা

আপডেট সময় : ০৯:৩৬:৩৫ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬