ঢাকা ০৪:৪০ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

খেলাধুলার সুযোগ থেকে বঞ্চিত মানুষের পাশে শি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:১৬:৩১ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬ ৫ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ফুটবলের রাজা পেলে ২০২২ সালে পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। কিংবদন্তি এই ফুটবলারের জন্য ফুটবলপ্রেমীদের হৃদয়ে এখনো ভালোবাসা অমলিন। বাংলাদেশের অলিগলিতেও ছড়িয়ে আছে তাঁর অসংখ্য ভক্ত। তাঁদেরই একজন খেলাধুলা সহায়তাবিষয়ক সামাজিক প্রতিষ্ঠান শির উদ্যোক্তা শারমিন ফারহানা চৌধুরী।

ফুটবলার পেলে জন্মগ্রহণ করেন ২৩ অক্টোবর, ১৯৪০। পেলের জন্মদিন উদ্‌যাপন উপলক্ষে একটি কেক নিয়ে রোববার প্রথম আলো কার্যালয়ে এসেছিলেন শারমিন। প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক আনিসুল হকের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের পর প্রথম আলোয় কর্মরত ব্রাজিল সমর্থকদের নিয়ে কেক কাটেন তিনি। এ সময় প্রিয় ফুটবল তারকাকে ঘিরে স্মৃতিচারণা করেন তাঁরা, ভাগাভাগি করে নেন পেলের প্রতি নিজেদের ভালোবাসা।

শারমিনের কাছে পেলে শুধু একজন ফুটবল তারকা নন, গভীর আবেগেরও নাম। তিনি বলেন, ‘আমার গভীর আবেগের সঙ্গে পেলের নামটি জড়িত। যত দিন বেঁচে থাকব, এই আবেগ অমলিন থাকবে।’

পেলের প্রতি এই ভালোবাসার পাশাপাশি খেলাধুলার মাধ্যমে মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন আনার কাজেও যুক্ত শারমিন। ২০১৬ সালে তিনি প্রতিষ্ঠা করেন অলাভজনক সামাজিক উন্নয়নমূলক সংগঠন স্পোর্টস ফর হোপ অ্যান্ড ইনডিপেনডেন্স বাংলাদেশ (শি)। সংগঠনটির লক্ষ্য, যাঁরা নানা কারণে খেলাধুলার সুযোগ থেকে বঞ্চিত, তাঁদের মাঠে নিয়ে আসা।

সুবিধাবঞ্চিত ও প্রান্তিক শিশু, নারী-পুরুষ এবং প্রতিবন্ধী ব্যক্তিদের খেলাধুলায় যুক্ত করাই শির মূল লক্ষ্য। খেলাধুলার মাধ্যমে তাঁদের আত্মবিশ্বাস বাড়ানো, নিজেদের সক্ষমতা বিকাশের সুযোগ তৈরি করা এবং সমাজে এগিয়ে যেতে সহায়তা করে সংগঠনটি।

ঢাকা, কিশোরগঞ্জ, চট্টগ্রাম, কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প, পার্বত্য চট্টগ্রাম, বাগেরহাট, গোপালগঞ্জ, গাইবান্ধা, শ্রীমঙ্গলসহ দেশের বিভিন্ন এলাকায় কাজ করছে শি। ২০২৫ সালে সংগঠনটির ক্রীড়া কার্যক্রমে যুক্ত হয়েছে মোট ৫ হাজার ১৯২ জন। তাঁদের মধ্যে ২ হাজার ৪৮৭ জন কিশোরী ও প্রাপ্তবয়স্ক নারী। এ ছাড়া অংশ নিয়েছেন ৪৫৬ জন প্রতিবন্ধী ব্যক্তি।

সংগঠনটির প্রশিক্ষণ নিয়ে বিশেষ সাফল্য অর্জন করেছে শ্রীমঙ্গলের ১৩ বছর বয়সী চৈতী রানি দেব। মাত্র ৩ ফুট ৭ ইঞ্চি উচ্চতার এই কিশোরী গত বছরের ডিসেম্বরে এশিয়ান ইয়ুথ প্যারা গেমসে স্বর্ণপদক জেতে। আন্তর্জাতিক প্যারা গেমসে এটিই বাংলাদেশের প্রথম স্বর্ণপদক।

শুধু দেশের ভেতরেই নয়, আন্তর্জাতিক পর্যায়েও খেলোয়াড়দের অংশগ্রহণের সুযোগ তৈরি করছে শি। ২০২৪ সালের অক্টোবরে দক্ষিণ কোরিয়ার সিউলে অনুষ্ঠিত হোমলেস ওয়ার্ল্ডকাপে ৪০টি দেশের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে বাংলাদেশ। এই প্রতিযোগিতায় অংশ নেওয়া বাংলাদেশ হোমলেস দলের পৃষ্ঠপোষক ছিল সংগঠনটি।

শির সহায়তায় হোমলেস ওয়ার্ল্ডকাপে খেলার সুযোগ পাওয়া ক্ষুদ্র জাতিগোষ্ঠীর তরুণ প্রেন চং ম্রো এখন জাতীয় ফুটবল দলের খেলোয়াড়। সংগঠনটির আরও দুই খেলোয়াড় আরিফ বিল্লাহ ও খাইরুল আলম জায়গা করে নিয়েছেন জাতীয় রাগবি দলে। অর্থাৎ খেলাধুলার সুযোগ পেলে প্রান্তিক জনগোষ্ঠীর তরুণেরাও যে জাতীয় পর্যায়ে নিজেদের প্রতিভা তুলে ধরতে পারেন, তার উদাহরণ তৈরি করছেন তাঁরা।

এশিয়ার প্রথম নারী ও জুনিয়র অ্যাম্পুটি ফুটবল দল গঠনেও ভূমিকা রেখেছে শি। শারমিনের সঙ্গে সেদিন প্রথম আলো কার্যালয়ে উপস্থিত ছিলেন সংগঠনটির ক্রীড়া উন্নয়নপ্রধান পাপ্পু লাল মোদক।

খেলাধুলার মাধ্যমে মানুষের জীবনে পরিবর্তন আনার এই কাজের স্বীকৃতিও পেয়েছেন শারমিন। নারীর ক্ষমতায়ন ও ক্রীড়া ক্ষেত্রে অবদানের জন্য আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে প্রথম আলোর এ বছরের বিশেষ অনুষ্ঠানে সম্মাননা পাওয়া নারীদের মধ্যে ছিলেন শি-এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা শারমিন ফারহানা চৌধুরী।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
   
খেলাধুলার সুযোগ থেকে বঞ্চিত মানুষের পাশে শি

আপডেট সময় : ০১:১৬:৩১ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬