সংবাদ শিরোনাম ::
জবাগাছ
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৪:৩০:৩৩ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ ২ বার পড়া হয়েছে

জবাগাছের নিচে আমাদের মুখোমুখি দরবারের
একটা স্মৃতি পৃথিবীর কোথাও রয়ে গেছে
যার প্রতিটিতে মিশে ছিল লাল রক্তের দাগ…
আর আমাদের ঘরটি মুখোমুখি দাঁড়িয়ে ছিল
আমি প্রতিবছর সেই তারিখে জবাগাছটি ধরে
পৃথিবীর থেমে থাকা গ্রামের স্তব্ধতা সামনে নিয়ে
পাতা ঝরার শব্দ শুনে মৌনতা ভেঙে গেলে ফিরে আসতাম…
আর ফিরে ফিরে তাকাতাম জবাগাছের দিকে
ঘ্রাণের ডাকে ফিরতে চাইতাম ফের…




















