ঢাকা ০২:০৫ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অতিরিক্ত পুলিশ সুপার ও সহকারী পুলিশ সুপার পদমর্যাদার ১১ কর্মকর্তাকে বদলি ডেমরায় পিকআপ ভ্যানের চাপায় অজ্ঞাত নারী নিহত নারায়ণগঞ্জে সাত খুন, বুয়েটের আবরার ফাহাদ ও সিনহা হত্যা মামলায় আপিল শুনানির তারিখ নির্ধারণ তিন বছর ধরে যুক্তরাষ্ট্রে, এবার কি দেশে ফিরছেন মৌসুমী রূপে তোমায় ভোলাব না, ভালোবাসায় ভোলাব… বাংলাদেশে উঠতি মধ্যবিত্তের বিকাশ এবং স্থানীয় শিল্পায়নের সম্ভাবনা ‘পানিপথ’-এর দুই ঠিকানা, জাতীয় ভাবের দুই কল্পনা বর্জ্য সরিয়ে বৃক্ষরোপণ, ঢাকা জেলা প্রশাসনের প্রশংসায় প্রধানমন্ত্রী বাংলাদেশকে তাচ্ছিল্য দোকানির, জবাবে কী করলেন আইয়ুব বাচ্চু এসআইইউসিতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বাংলাদেশি শিক্ষার্থীদের সাফল্য, ৪ স্বর্ণপদক জয়

কক্ষের দেয়ালে লেখা, ‘আজ থেকে এই গল্প শেষ, আমি অভাগী মা’

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:২৬:৩১ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ ২ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় একটি ঘর থেকে মা ও তাঁর দুই শিশুসন্তানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার সন্ধ্যা সাতটার দিকে উপজেলার অমরপুর ইউনিয়নের মোস্তফাপুর বালুপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশের প্রাথমিক ধারণা, দুই সন্তানকে শ্বাসরোধে হত্যার পর ওই নারী ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

মরদেহ উদ্ধার হওয়া নারীর নাম স্বর্ণা আক্তার (২৪)। তিনি ওই গ্রামের মাহাতাব হোসেনের ছেলে শাকিল হোসেনের (২৮) স্ত্রী। তাঁদের দুই সন্তান সাফায়েত হোসেন (৪) ও রাইফা মনি (১)। পুলিশ ঘটনাস্থল থেকে তিনজনের মরদেহ উদ্ধার করেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, শাকিল হোসেন পেশায় ইজিবাইকচালক। তিনি বেশ কিছুদিন ধরে মাদকাসক্ত হয়ে পড়েছেন বলে স্থানীয় লোকজনের ভাষ্য। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়াবিবাদ হতো। রোববার সকালেও তাঁদের মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে শাকিল বাড়ি থেকে বের হয়ে বাজারে চলে যান।

বাড়ির লোকজন জানান, সন্ধ্যার দিকে দুই সন্তানকে নিয়ে শোবার কক্ষের দরজা বন্ধ করে দেন স্বর্ণা। দীর্ঘ সময় তাঁদের কোনো সাড়াশব্দ না পেয়ে শাকিলের মা দরজায় গিয়ে ডাকাডাকি করেন। ভেতর থেকে কোনো সাড়া না পেয়ে তিনি প্রতিবেশীদের খবর দেন। পরে প্রতিবেশীদের কয়েকজন কক্ষের দরজা ভেঙে ভেতরে ঢুকে স্বর্ণা ও তাঁর দুই সন্তানকে মৃত অবস্থায় দেখতে পান।

এ বিষয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য নূর আমিন শাহ বলেন, ‘শাকিল আমার প্রতিবেশী। পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করছি।’

নূর আমিন আরও জানান, ‘ঘরের দেয়ালে কিছু কথা লেখা আছে। সেখানে লেখা, আজ থেকে এই গল্প শেষ। আমার সন্তানদের পুলিশের কাছে দিয়েন না। আমি অভাগী মা। (আমার সন্তানদের) নিজে মারছি। মা–বাবা সরি। আমি তোমাদের ভালোবাসি।’

চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুন নবী বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিনজনের মরদেহ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক অশান্তির জেরে ওই নারী দুই সন্তানকে শ্বাসরোধে হত্যার পর নিজে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

ওসি জানান, এ ঘটনায় স্বামী শাকিল হোসেনকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। ওই তিনজনের মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
   
কক্ষের দেয়ালে লেখা, ‘আজ থেকে এই গল্প শেষ, আমি অভাগী মা’

আপডেট সময় : ১১:২৬:৩১ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬