ঢাকা ০৪:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কলকাতায় পূজামণ্ডপে পদপিষ্ট হয়ে নারী, শিশুসহ নিহত ১৮, আহত ৩৭ অঞ্জলি, আরতি আর দেবীদর্শনে মুখর রমনা কালীমন্দির শর্ত সাপেক্ষে মুক্তি দিপকের, এখনো আটক সৌরভ ও রাঙ্কা ব্যাটসম্যানদেরই জেতানো উচিত ছিল, বলছেন তাসকিন কাদসিয়ার কাছে হেরে এএফসি চ্যালেঞ্জ লিগ শুরু ফর্টিসের ৬ বছরের শিশুকে যৌন হয়রানি: ৮ বছর পর আসামির ১০ বছরের কারাদণ্ড স্বাধীনতার কথা বলে দিল্লির কৃতদাসত্ব করেছে আওয়ামী লীগ সরকার: রুহুল কবির রিজভী শাহজালাল বিমানবন্দরে লাগেজের গতিবিধি ক্যামেরায় দেখতে পারবেন যাত্রীরা, বসল ১৮টি মনিটর ও ৩২ ক্যামেরা ফ্রান্সজুড়ে ব্যাপক বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ, গ্রেপ্তার ২৭২ এবার জমবে কি পার্থ–নীহার রসায়ন

এবার জমবে কি পার্থ–নীহার রসায়ন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৪৪:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ ০ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কথাবার্তা এগিয়েছিল আগেও। কিন্তু কখনো শিডিউল মেলেনি, কখনো গল্পের কারণে শেষ পর্যন্ত কাজ হয়নি। অপেক্ষা শেষে প্রথমবার জুটি হলেন পার্থ শেখ ও নাজনীন নীহা। সময়ের পরিচিত এই দুই অভিনয়শিল্পীকে একসঙ্গে দেখা যাবে রোমান্টিক গল্পের নাটক তোমার পরে তুমিতে।

সম্প্রতি প্রকাশিত হয়েছে নাটকটির ট্রেলার। সেখানে দুই তরুণ–তরুণীর দেখা হওয়ার দৃশ্যের সঙ্গে শোনা যায়, ‘কিছু গল্প শুরু হয় কথা থেকে, আর কিছু গল্প শুরু হয় ছোট একটা হাসি থেকে।’ হাসিমুখে মেয়েটির দূরে সরে যাওয়া, আবার পেছন ফিরে তাকানো আর চোখের ইশারায় মুগ্ধ তরুণের অভিব্যক্তি—ট্রেলারে মিলেছে নতুন প্রেমের আভাস। ট্রেলারটি ভক্তদের সঙ্গে ভাগ করে পার্থ লিখেছেন, ‘এক নতুন প্রেমের গল্প নিয়ে আমরা আসছি।’

দুজনকে একসঙ্গে দেখে সামাজিক যোগাযোগমাধ্যমে আগ্রহ জানিয়েছেন ভক্তরাও। জুবায়ের খান নামের একজন লিখেছেন, ‘পার্থ, আপনি আমাদের শাহরুখ খান।’ অন্যরাও নতুন জুটিকে পর্দায় দেখার অপেক্ষার কথা জানিয়েছেন।নীহার আগে অভিনয় শুরু করলেও দুজনের পরিচিতি এসেছে প্রায় একই সময়ে। এরপর নিয়মিত নাটকে কাজ করেছেন দুজনই। এত দিন একসঙ্গে অভিনয় করা হয়নি কেন?

পার্থ বলেন, ‘আমাদের কয়েকবার কাজ হওয়ার কথা ছিল। পরিচালকদের সঙ্গে কথাও হয়েছিল। কিন্তু শিডিউল জটিলতা, গল্প—সব মিলিয়ে শেষ পর্যন্ত আর কাজ হয়নি। প্রত্যাশা ছিল, খুব দ্রুত আমাদের একসঙ্গে কাজ হবে। এবার রোমান্টিক গল্পে কাজ করেছি। আশা করছি, দর্শক আমাদের রসায়ন পছন্দ করবেন।’

সহশিল্পী নীহাকে নিয়ে পার্থর অভিজ্ঞতাও ভালো। তাঁর ভাষ্যে, ‘নীহা অভিনেত্রী ও মানুষ হিসেবে অসাধারণ। সহশিল্পী হিসেবে অনেক সহযোগিতা করেন।’ এই জুটিকে সামনে আরও দেখা যাবে কি না, এমন প্রশ্নও পাচ্ছেন পার্থ। তিনি বলেন, ‘অনেকেই জানতে চাইছেন, আমাদের আরও কাজ হবে কি না। এটা নির্ভর করছে দর্শক ও পরিচালকদের ওপর। তাঁরা চাইলে হবে।’

নাটকটি নিয়ে আগ্রহী নীহাও। ফেসবুকে ট্রেলার প্রকাশ করে তিনি লিখেছেন, ‘একটু দুষ্টুমি, একরাশ মায়া আর এক নতুন প্রেমের গল্প নিয়ে আসছি শিগগির।’

‘তোমার পরে তুমি’ পরিচালনা করেছেন জাহিদুল ইসলাম। পরিচালকের ‘সঙ্গে নাটকটি লিখেছেন রাসেল পারভেজ। এতে আরও অভিনয় করেছেন ইয়াশ রোহান, আজিজুল হাকিমসহ অনেকে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
   
এবার জমবে কি পার্থ–নীহার রসায়ন

আপডেট সময় : ০১:৪৪:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬