ঢাকা ০৩:৫৯ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সদিচ্ছা থাকলে একটি জায়গা মানুষের ভালোর জন্য পরিবর্তন করা যায়: প্রধানমন্ত্রী বায়োস্কোপ থেকে ফেসবুকের যুগ আগ্নেয়াস্ত্র হাতে মাদকবিরোধী অভিযানে থাকার ব্যাখ্যা দিলেন প্রতিমন্ত্রী ইশরাক টেসলার উড়ন্ত গাড়ি কীভাবে বাতাসে ভেসে থাকতে পারে, কতটা বিপজ্জনক এনআরবি ব্যাংকে চাকরির সুযোগ, আবেদনের বয়স ২২ থেকে ৩৫ বছর ১১ ম্যাচেই ৪৮ গোল, এই বার্সেলোনাকে থামাবে কে পুলিশ ধরতে পারেনি, আত্মসমর্পণ করে কারাগারে গেলেন ‘কিশোর গ্যাং নেতা’ ওয়াকিল অবশেষে মাঠে ফেরার অনুমতি পেলেন রিজওয়ান ভোলায় সালিসে বিএনপি নেতাকে ছুরিকাঘাতের পর পিটুনিতে কর্মী নিহত টুপটুপ রিসোর্টের মালিকসহ ২৩ জনকে আসামি করে পুলিশের মামলা, ব্যবস্থাপক গ্রেপ্তার

বেতন বাড়ানোর দাবিতে পোশাকশ্রমিকদের বিমানবন্দর সড়ক অবরোধ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:২৮:৩১ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ ৫ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে রাজধানীর উত্তরার কয়েকটি পোশাক কারখানার শ্রমিকেরা বিমানবন্দর সড়ক অবরোধ করেছেন।

আজ বুধবার বেলা ১১টা থেকে বেলা দেড়টা পর্যন্ত অবরোধের কারণে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে মহাসড়ক ও আশপাশের বিভিন্ন সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়।

পুলিশ ও শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, সকালে বিমানবন্দর থেকে আজমপুর পর্যন্ত সড়কের বিভিন্ন স্থানে জড়ো হতে থাকেন শ্রমিকেরা। একপর্যায়ে তাঁরা সড়ক অবরোধ করেন। বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে কয়েক দিন ধরে চলা আন্দোলনের অংশ হিসেবে আজ তৃতীয় দিনের মতো তাঁরা এ কর্মসূচি পালন করেন।

বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান তালুকদার প্রথম আলোকে বলেন, সকালে বিমানবন্দর থেকে জসীমউদ্‌দীন পর্যন্ত সড়কের বিভিন্ন স্থানে কয়েক শ পোশাকশ্রমিক রাস্তা বন্ধ করে দেন। উত্তরার একাধিক কারখানার শ্রমিকেরা এতে অংশ নেন। পরে বেলা দেড়টার দিকে তাঁরা সড়ক ছেড়ে দেন। এখন যান চলাচল স্বাভাবিক রয়েছে।

আন্দোলনরত শ্রমিকেরা জানিয়েছেন, বেতন বৃদ্ধির দাবিতে কয়েক দিন ধরে তাঁরা এই আন্দোলন করছেন। আজকের মতো কর্মসূচি শেষ হলেও আগামীকাল বৃহস্পতিবার আবারও তাঁরা রাস্তায় নামবেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত তাঁদের আন্দোলন চলবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
   
বেতন বাড়ানোর দাবিতে পোশাকশ্রমিকদের বিমানবন্দর সড়ক অবরোধ

আপডেট সময় : ০২:২৮:৩১ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬