ঢাকা ০২:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৯ মাসে রাজনৈতিক সহিংসতায় নিহত ৭৩, মব সহিংসতায় ১৮৭: এইচআরএসএস বন্দিতালিকায় দুজনের নাম থাকলেও শাস্তির তথ্য কেন ঊহ্য রাখা হলো, প্রশ্ন ঢাকার আফগানিস্তানের কাছে ১৫৮ রানের বড় ব্যবধানে হারল জিম্বাবুয়ে পদপিষ্টের ঘটনার শোক কাটিয়ে মহা অষ্টমীর উৎসব কলকাতায় তেলেগু ও কানপুরী সম্প্রদায়ের যোগ্যদের চাকরি দেওয়ার ঘোষণা স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর রোনালদোকে এক মাসের নিষেধাজ্ঞা ও ৩০ হাজার টাকা জরিমানা করল পর্তুগাল টুপটুপ রিসোর্টের সহকারী ব্যবস্থাপকের ৭ দিনের রিমান্ড চেয়েছে পুলিশ রাতে ‘গুজব’, সকালে ‘পদত্যাগের সিদ্ধান্ত’, দুপুরে ‘স্বেচ্ছায় অব্যাহতি’: ইশরাকের যত বক্তব্য আখড়াবাড়ি থেকে বোমা উদ্ধারে ‘জনশূন্য’ শেষ দিনের আয়োজন আন্তর্জাতিক সংগীতজোটে হামিন, বাংলাদেশের সংগীতাঙ্গন কীভাবে উপকৃত হবে জানালেন

৩০ পেরিয়ে গোলে কেইনের পেছনে মেসি, সামনে রোনালদো

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:২৬:৩৭ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ ৬ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভাইকিংদের দেশে গিয়েছিলেন হ্যারি কেইন। জিততে পারেননি। তবে ফিরেছেন লিওনেল মেসিকে পেছনে ফেলে।

চ্যাম্পিয়নস লিগে গতকাল রাতে নরওয়ের ক্লাব ভাইকিংয়ের মাঠে নেমে ৩–৩ গোলে ড্র করে বায়ার্ন মিউনিখ। জোড়া গোল করেন বায়ার্নের তারকা স্ট্রাইকার কেইন। এর মধ্য দিয়ে চ্যাম্পিয়নস লিগে রেকর্ড বইয়ের একটি পাতায় ইংল্যান্ড কিংবদন্তি পেছনে ফেললেন মেসিকে।

৩০ বছর বয়স পেরিয়ে চ্যাম্পিয়নস লিগে সর্বোচ্চ গোলদাতার তালিকায় আর্জেন্টাইন কিংবদন্তিকে পেছনে ফেলেছেন কেইন। ৩০ পেরিয়ে ইউরোপের শীর্ষ এ ক্লাব প্রতিযোগিতায় ৪০ ম্যাচে ৩৬ গোল করলেন ৩৩ বছর বয়সী কেইন। মেসি ৩০ পেরিয়ে চ্যাম্পিয়নস লিগে ৪৮ ম্যাচে করেন ৩৫ গোল। অর্থাৎ ভাইকিংয়ের জালে কেইনের দ্বিতীয় গোলে পেছনে পড়েন বার্সেলোনা কিংবদন্তি।

কেইন বায়ার্নে যোগ দেন ২০২৩ সালে। চ্যাম্পিয়নস লিগে এরপর থেকে অন্য রূপে দেখা যাচ্ছে তাঁকে। সামনে এখন করিম বেনজেমা, রবার্ট লেভানডফস্কি ও ক্রিস্টিয়ানো রোনালদো। ৩০ বছর বয়স পেরিয়ে এ তালিকায় বেনজেমার গোল ৩৭টি, লেভার ৬৪ এবং রোনালদোর ৬৮টি। কেইন যে গতিতে ছুটছেন, তাতে বেনজেমার পেছনে পড়া স্রেফ সময়ের ব্যাপার। লেভানডফস্কি ও রোনালদোকে পেছনে ফেলতে পারবেন কি না, তা সময় হলেই বোঝা যাবে।

চ্যাম্পিয়নস লিগে এ নিয়ে টানা ৯ ম্যাচে গোল করলেন কেইন। পোলিশ কিংবদন্তি লেভানডফস্কি ও সাবেক ডাচ স্ট্রাইকার রুদ ফন নিষ্টলরয়ও টানা ৯ ম্যাচে গোল করেছেন। তবে রেকর্ড গড়তে কেইনকে আরও টানা ৩ ম্যাচে গোল করতে হবে। ২০১৮ সালে রোনালদো টানা ১১ ম্যাচে গোলের রেকর্ড গড়েন।

কেইন এবার ব্যালন ডি’অর জয়ে বেশ বড় দাবিদার। গত মৌসুমে ক্লাব ও জাতীয় দল মিলিয়ে ৬৫ ম্যাচে করেছেন ৭৩ গোল। বুন্দেসলিগা জয়ের পাশাপাশি জেতেন জার্মান কাপও। গত জুলাইয়ে শেষ হওয়া বিশ্বকাপে ইংল্যান্ডকে তুলেছিলেন সেমিফাইনালে। এবারের মৌসুমে ৯ ম্যাচে এখন পর্যন্ত ৮ গোল করেছেন কেইন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
   
৩০ পেরিয়ে গোলে কেইনের পেছনে মেসি, সামনে রোনালদো

আপডেট সময় : ০৩:২৬:৩৭ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬