ঢাকা ০৬:৪১ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আবারও দ্রুততম মানব ইমরানুর, দ্রুততম মানবী শিরিন কোরিয়ার জনপ্রিয় চিকেন-নুডলস স্যুপ ডাক কালগুকসু, রেসিপি দেখুন নিষেধাজ্ঞার মধ্যেও ধরা হচ্ছে ইলিশ, সরকারি সহায়তা পাননি কোনো জেলে পরিবারের স্বপ্ন বাঁচিয়ে রেখেছেন ইয়াছিন আবাহনীর প্রথম হার, এক পাকিস্তানির জোড়া গোলে প্রথম জয় ব্রাদার্সের গাজীপুরে মাদ্রাসায় শিশুকে ধর্ষণের অভিযোগে শিক্ষকসহ দুজন গ্রেপ্তার কারওয়ান বাজারে ভ্যানগাড়িতে রুবেলের স্মার্ট ক্যাফে: অ্যাপে অর্ডার, কিউআরে বিল পরিশোধ ‘কিসের চুমু রে’ বলে মাদ্রাসাশিক্ষককে থাপ্পড়ের ভিডিও ভাইরাল, থানায় পাল্টাপাল্টি অভিযোগ মিরপুর টেস্টে টিকিট ছাড়াই খেলা দেখা যাবে বাংলাদেশ ব্যাংকের পর এবার ৩৬ ঘণ্টা বন্ধ ডিজিটাল ভূমিসেবার সার্ভার

এবার আর পারেনি ওয়েস্ট ইন্ডিজ, সিরিজে এগিয়ে গেল ভারত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৫৮:৩২ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ৬ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আগের ম্যাচে ২৫০ রানের লক্ষ্য ছুঁয়ে জিতে গিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। তবে ইন্দোরে আজ ২২৪ রানের লক্ষ্য ছুঁতে নেমে ভারতের কাছে ১৪ রানে হেরেছে ক্যারিবীয়রা। এই জয়ে পাঁচ ম্যাচের সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গেল স্বাগতিকেরা।

টসে হেরে ব্যাট করতে নেমে অভিষেক শর্মা ও ঈশান কিষানের ১০৮ রানের উদ্বোধনী জুটিতে দুর্দান্ত সূচনা পায় ভারত। মাত্র ১৮ বলে ফিফটি ছোঁয়া অভিষেক শেষ পর্যন্ত ৩০ বলে ৬টি চার ও ৫টি ছক্কায় ৬৯ রান করেন। ঈশান ৩৭, তিলক বর্মা ২৮ ও নিতীশ কুমার রেড্ডি ২১ রান যোগ করেন। শেষদিকে অক্ষর প্যাটেলের ২০ ও প্রিন্স যাদবের অপরাজিত ১৩ রানে ভর করে অলআউট হওয়ার আগে ২২৩ রানে অলআউট হয় ভারত।

জবাবে ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ শুরুতেই হারায় আগের ম্যাচের সেঞ্চুরিয়ান অধিনায়ক শাই হোপকে (৫)। তবে কামিল পুরানের ৪২ ও শিমরন হেটমায়ারের ৪৩ রানের ইনিংস লড়াইয়ে থাকে দলটি। শেষদিকে শেরফান রাদারফোর্ড ২০ বলে ৩২ রানের ঝোড়ো ইনিংস খেলে আশা জাগিয়েছিলেন। তবে ১৮তম ওভারে রাদারফোর্ডকে বোল্ড করে ভারতের জয় প্রায় নিশ্চিত করেন অর্শদীপ।

ওয়েস্ট ইন্ডিজ শেষ ওভারটা শুরু করে ৩৭ রানের প্রয়োজন নিয়ে। অক্ষরের করা ওভারটায় ২২ রান তুলে ব্যবধান কমান শামার স্প্রিঙ্গার।

আগামী বুধবার হায়দরাবাদে সিরিজের চতুর্থ ম্যাচ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
   
এবার আর পারেনি ওয়েস্ট ইন্ডিজ, সিরিজে এগিয়ে গেল ভারত

আপডেট সময় : ১২:৫৮:৩২ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬