ঢাকা ০২:০০ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভোলায় সালিসে বিএনপি নেতাকে ছুরিকাঘাতের পর পিটুনিতে কর্মী নিহত টুপটুপ রিসোর্টের মালিকসহ ২৩ জনকে আসামি করে পুলিশের মামলা, ব্যবস্থাপক গ্রেপ্তার রড ও বাটাম দিয়ে পেটানো হয় তরুণকে, হাসপাতালে মৃত্যু অস্ত্র হাতে মাদকবিরোধী অভিযানে প্রতিমন্ত্রী ইশরাক, তদন্তের নির্দেশ পুলিশের পানি হিমাঙ্কের নিচেও তরল থাকে কীভাবে ডেমরায় ছেলের ছুরিকাঘাতে আহত বাবার মৃত্যু আত্মকথন: শিকড়ের গল্পে, সংস্কৃতির আলোয় মায়ের আগমন টি–টুয়েন্টিতে ছক্কার ‘ওস্তাদ’ কোন দল, বাংলাদেশ কতটা পারে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলন ২৮ নভেম্বর, প্রধান অতিথি প্রধানমন্ত্রী ১৫ বছর আগে মা, এবার বাবাকে হারিয়ে দিশাহারা তাসমিয়া

আর্জেন্টিনাকে বিদায়ের পর ক্লাব ফুটবলে প্রথম ম্যাচেই জোড়া গোল মেসির

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৩২:২৭ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬ ৯ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আর্জেন্টিনা জাতীয় দলকে বিদায় জানানোর পর ক্লাব ফুটবলে ফিরেই জোড়া গোল করেছেন লিওনেল মেসি। আজ মেজর লিগ সকারের (এমএলএস) ম্যাচে ডিসি ইউনাইটেডকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে ইন্টার মায়ামি।

দলের জয়ে ৪৭ ও ৬০ মিনিটে গোল করেন আর্জেন্টাইন এই মহাতারকা। ম্যাচে জোড়া গোল করেছেন উরুগুইয়ান স্ট্রাইকার লুইস সুয়ারেজও।

আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচে বেনিনের বিপক্ষে মেসি মাঠে নেমেছেন চার দিন আগে। বুয়েনস এইরেসের ম্যাচটিতে জোড়া অ্যাসিস্টের সঙ্গে একটি গোল করেছিলেন আর্জেন্টিনার হয়ে ১২৬ গোল করা এই ফরোয়ার্ড। এবার ক্লাব ফুটবলে ফিরে জোড়া গোল করে মেসি নিজের ছন্দেরই জানান দিলেন।

মায়ামির গোল উৎসবের শুরুটা হয়েছিল সুয়ারেজকে দিয়ে। ম্যাচের ৩ মিনিটে বক্সের ভেতর থেকে বাঁ পায়ের জোরালো শটে দলকে এগিয়ে নেন তিনি। ৩৯ মিনিটে আবারও গোল করেন উরুগুইয়ান স্ট্রাইকার। দুই গোলেই সহায়তা করেন জার্মান বেরতেরামে।

প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় মায়ামি। দ্বিতীয়ার্ধের শুরুতে ৪৭ মিনিটে সুয়ারেজের পাস থেকে বাঁ পায়ের শটে ব্যবধান ৩-০ করেন মেসি। ৬০ মিনিটে প্রতিপক্ষের রক্ষণভাগের তিন খেলোয়াড়কে কাটিয়ে করেন নিজের দ্বিতীয় গোলটি। এবারের লিগে এটি তাঁর ২৩তম গোল।

শেষ পর্যন্ত ৪-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে ইন্টার মায়ামি। তাতে দলটি জয়ের ধারাতেও ফিরেছে।

এই ম্যাচের আগের ১১ লিগ ম্যাচে মায়ামির জয় ছিল মাত্র একটি। ডিসি ইউনাইটেডকে হারানোর পর পর ১৩ জয়, ৫ হার ও ১০ ড্রয়ে ৪৯ পয়েন্ট নিয়ে ইস্টার্ন কনফারেন্সে এক ধাপ এগিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে মায়ামি। ২৮ ম্যাচে ৬৩ পয়েন্ট নিয়ে শীর্ষে ন্যাশভিল।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
   
আর্জেন্টিনাকে বিদায়ের পর ক্লাব ফুটবলে প্রথম ম্যাচেই জোড়া গোল মেসির

আপডেট সময় : ০৯:৩২:২৭ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬