ঢাকা ০৬:২৯ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হাসপাতাল পরিদর্শনে গিয়ে পাননি পাঁচ চিকিৎসককে, ব্যবস্থা নেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর মিশিগানে আগের দিন ওবামা, পরদিন ট্রাম্প সুন্দরগঞ্জে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার গাজায় নিজের সেনাসন্তান নিহত হওয়াতেই কি রাজনীতিতে আগ্রহী হয়ে ওঠেন আইজেনকট বাংলাদেশের শিক্ষক থেকে যুক্তরাজ্যের শিক্ষার্থী, আমার অভিজ্ঞতা পাখি তো আকাশেই সুন্দর রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে বাসের ধাক্কা, তিনজন নিহত মালয়েশিয়া যেতে ইচ্ছুক কর্মীদের মেডিক্যাল পরীক্ষা ৩১ অক্টোবর থেকে শুরু অফিস থেকে হেঁটে বাসায় যাচ্ছিলেন যুবক, ছিনতাইকারীর ছুরিকাঘাতে নিহত গুলশান-বনানীর পাঠকদের হাতের নাগালে বইয়ের সম্ভার

সুন্দরগঞ্জে রোমা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
  • আপডেট সময় : ০৮:২১:৫৪ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ ৮১ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গোলের উত্তেজনা, দর্শকদের উল্লাস আর ‘ফুটবল, ফুটবল, ফুটবল’ স্লোগানে মুখর গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা আব্দুল হক ডিগ্রি কলেজ মাঠ। হাজারো দর্শকের উপস্থিতিতে জমকালো আয়োজনে উদ্বোধন হয়েছে রোমা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬।

শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার বামনডাঙ্গা আব্দুল হক ডিগ্রি কলেজ মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।

উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় কুড়িগ্রামের লাইজু কিডস ফুটবল একাডেমি ও দিনাজপুরের দাউদপুর ফুটবল একাডেমি। শুরু থেকেই আক্রমণ-পাল্টা আক্রমণে জমে ওঠে ম্যাচ। শেষ পর্যন্ত ৩-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে লাইজু কিডস ফুটবল একাডেমি। দলের হয়ে দারুণ পারফরম্যান্সের জন্য ম্যাচসেরার পুরস্কার পান নাহিদ হাসান।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সুন্দরগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক মো. বাবুল আহমেদ। সভাপতিত্ব করেন সাবেক খেলোয়াড় ও সমাজসেবক মতিয়ার রহমান সেলিম। টুর্নামেন্ট পরিচালনা করেন সমাজসেবক প্রভাষক মো. ইনজামাম আজম।

এসময় বামনডাঙ্গা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক এম এ গফফার মোল্লা, সদস্য সচিব মো. সাগীর খান, বামনডাঙ্গা আব্দুল হক ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রাকির মোহাম্মদ হাদিউল ইসলাম, কাশবন মটরসের স্বত্বাধিকারী মো. আবুল কাশেম, সাবেক তারকা ফুটবলার দিলীপ কুমার ভট্টাচার্য, সুখচান সাহা গরীবসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বামনডাঙ্গা ফুটবল একাডেমির আয়োজনে টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতা করছেন বামনডাঙ্গা শিববাড়ী মোড়ের রোমা সুপার মার্কেট, কমিউনিটি সেন্টার অ্যান্ড রেস্টুরেন্টের স্বত্বাধিকারী আজিজুর রহমান বাবু।

উদ্বোধনী ম্যাচ ঘিরে দুপুর থেকেই মাঠে দর্শকদের ভিড় বাড়তে থাকে। ম্যাচ শুরুর আগেই কানায় কানায় পূর্ণ হয়ে যায় মাঠের চারপাশ। খেলার প্রতিটি মুহূর্তে উল্লাস আর স্লোগানে মুখর থাকে পুরো মাঠ।

ম্যাচের বিরতিতেও থামেনি আয়োজন। বগুড়ার ‘ঈগল ড্যান্স’-এর নৃত্যশিল্পীদের পরিবেশনায় নৃত্য উপভোগ করেন দর্শকরা।

আয়োজকরা জানান, স্থানীয় ও আশপাশের এলাকার তরুণ ফুটবলারদের প্রতিভা বিকাশের সুযোগ তৈরি এবং গ্রামীণ ফুটবলের প্রতি নতুন করে আগ্রহ সৃষ্টি করতেই এ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।

খেলা শেষে ম্যান অব দ্য ম্যাচ নাহিদ হাসানের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। সাবেক ফুটবলার দিলীপ কুমার ভট্টাচার্যকে ‘শ্রেষ্ঠ দর্শক’ হিসেবে সম্মাননা দেওয়া হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
সুন্দরগঞ্জে রোমা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

আপডেট সময় : ০৮:২১:৫৪ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬