ঢাকা ০৬:২৭ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হাসপাতাল পরিদর্শনে গিয়ে পাননি পাঁচ চিকিৎসককে, ব্যবস্থা নেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর মিশিগানে আগের দিন ওবামা, পরদিন ট্রাম্প সুন্দরগঞ্জে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার গাজায় নিজের সেনাসন্তান নিহত হওয়াতেই কি রাজনীতিতে আগ্রহী হয়ে ওঠেন আইজেনকট বাংলাদেশের শিক্ষক থেকে যুক্তরাজ্যের শিক্ষার্থী, আমার অভিজ্ঞতা পাখি তো আকাশেই সুন্দর রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে বাসের ধাক্কা, তিনজন নিহত মালয়েশিয়া যেতে ইচ্ছুক কর্মীদের মেডিক্যাল পরীক্ষা ৩১ অক্টোবর থেকে শুরু অফিস থেকে হেঁটে বাসায় যাচ্ছিলেন যুবক, ছিনতাইকারীর ছুরিকাঘাতে নিহত গুলশান-বনানীর পাঠকদের হাতের নাগালে বইয়ের সম্ভার

গাইবান্ধায় ১ হাজার ২৯২ ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

গাইবান্ধা প্রতিনিধি
  • আপডেট সময় : ০৭:০৫:৪৭ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ ৬৩ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গাইবান্ধার পলাশবাড়ীতে ১ হাজার ২৯২ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ১ লাখ টাকাসহ খাজা আল মামুন (৪৭) ও মো. সজিব (২৪) নামে দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৩।

বুধবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় এসআরবি-১৩ এর অধিনায়কের পক্ষে সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ও অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেফতার হওয়া খাজা আল মামুন গাইবান্ধা সদর উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের মালিবাড়ী গ্রামের মৃত ছলিম উদ্দিনের ছেলে এবং মো. সজিব একই গ্রামের সুরুজ জামালের ছেলে। তারা চট্টগ্রামের পাঁচলাইশ এলাকায় বসবাস করছিলেন।

এসআরবি জানায়, বুধবার সকাল সাড়ে ৬টার দিকে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এসআরবি-১৩, সিপিসি-৩, গাইবান্ধার একটি আভিযানিক দল পলাশবাড়ী পৌরসভা এলাকায় বগুড়া-রংপুর মহাসড়কের পশ্চিম লেনে জনৈক আতিয়ার হাজীর বিল্ডিংয়ের সামনে চেকপোস্ট স্থাপন করে। এ সময় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা জিএস লাইন পরিবহনের একটি বাসে তল্লাশি চালানো হয়। বাসের এ-৩ ও এ-৪ আসনে থাকা খাজা আল মামুন ও সজিবের দেহ তল্লাশি করে তাদের পরনের প্যান্টের পকেট থেকে দুটি নীল রঙের এয়ারটাইট পলিপ্যাকেট উদ্ধার করা হয়। প্যাকেটের ভেতর বিশেষ কায়দায় রাখা ছিল ১ হাজার ২৯২ পিস ইয়াবা ট্যাবলেট। এ সময় মাদক বিক্রির নগদ ১ লাখ টাকাও জব্দ করা হয়।

এসআরবি-১৩ এর অধিনায়কের পক্ষে সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ও অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী বলেন, ‘গ্রেফতার দুইজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে। জব্দ ইয়াবা ও নগদ টাকা পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য থানায় হস্তান্তর করা হয়েছে।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
গাইবান্ধায় ১ হাজার ২৯২ ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

আপডেট সময় : ০৭:০৫:৪৭ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬