ঢাকা ০১:৪৮ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সুন্দরগঞ্জে মাদকবিরোধী লাঠি মিছিল ডোমারে মাদক সম্রাজ্ঞী আটক, ৩০টির বেশি মামলা মেয়েকে জড়িয়ে মাদরাসা প্রতিষ্ঠাতার বিরুদ্ধে ধর্ষণের মিথ্যা অভিযোগ তুলে প্রতিষ্ঠানে মবের চেষ্টা পিরোজপুরে জিয়া মঞ্চের কর্মী সভা স্থগিতের প্রতিবাদে সংবাদ সম্মেলন হাতিয়ায় মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকার বিমার চেক গাইবান্ধায় ২ কেজি গাঁজাসহ নারী গ্রেফতার   ক্যাশমেমো ছাড়া সার বিক্রি, দুই বিসিআইসি ডিলারকে ৪২ হাজার টাকা জরিমানা সুন্দরগঞ্জে মাদকবিরোধী মশাল মিছিল গাইবান্ধায় হেরোইন-ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ভূমি গবেষক সেলিমের ‘ডিজিটাল ভূমি কার্ড’ উদ্ভাবন, অবসান হবে ‘জোর যার মুলুক তার’ নীতি

গোবিন্দগঞ্জে বালু উত্তোলনের গর্তে ডুবে কিশোরের মৃত্যু

গাইবান্ধা প্রতিনিধি
  • আপডেট সময় : ০৯:১০:৫৭ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬ ৩৪ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গাইবান্ধার গোবিন্দগঞ্জে নদীতে গোসল করতে নেমে বালু উত্তোলনে সৃষ্ট গভীর গর্তে পড়ে হাসিব (১৪) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।

বুধবার (২৬ আগস্ট) রাতে হাসিবের মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন গোবিন্দগঞ্জ ফায়ার স্টেশন অফিসার মাসুদ রানা।

এর আগে দুপুরে উপজেলার পুরাতন বন্দর স্লুইসগেট এলাকার কাটাখালী নদীতে এ ঘটনা ঘটে।

নিহত হাসিব উপজেলার কামারদহ ইউনিয়নের বকচর মধ্যপাড়া গ্রামের ফুল মিয়ার ছেলে। সে গোবিন্দগঞ্জ পৌরসভার প্রধানপাড়া খানাবাড়ী এলাকায় নানার বাড়িতে থাকত।

স্থানীয়রা জানান, দুপুরে নদীর পাড়ের মাঠে পাঁচ বন্ধু মিলে ফুটবল খেলছিল। খেলা শেষে তারা কাটাখালী নদীতে গোসল করতে নামে। নদীতে নামার পর বালু উত্তোলনের কারণে সৃষ্টি হওয়া গভীর গর্তে পাঁচজনই পড়ে যায়। চারজন সাঁতরে তীরে উঠতে পারলেও হাসিব পানির গভীরে তলিয়ে যায়।

পরে স্থানীয়রা নদীতে নেমে তাকে উদ্ধারের চেষ্টা করেন। দীর্ঘ সময় খোঁজাখুঁজি করেও সন্ধান না পেয়ে গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। স্থানীয়ভাবে ডুবুরি দল না থাকায় রংপুর থেকে ডুবুরি দলকে খবর দেওয়া হয়।

পরে রংপুর থেকে ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে প্রায় ২০ মিনিট অভিযান চালিয়ে নদীর গভীর পানির নিচ থেকে হাসিবের মরদেহ উদ্ধার করে।

এদিকে কিশোরের মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। একই সঙ্গে নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের কারণে সৃষ্টি হওয়া গভীর গর্ত নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা।

তাদের অভিযোগ, নদীর বিভিন্ন স্থানে অবৈধভাবে বালু উত্তোলনের ফলে পানির নিচে গভীর গর্ত তৈরি হয়েছে। এসব গর্ত বাইরে থেকে বোঝা না যাওয়ায় নদীতে গোসল করতে নামা মানুষ, বিশেষ করে শিশু-কিশোররা ঝুঁকির মধ্যে পড়ছে।

স্থানীয়দের প্রশ্ন, বালু উত্তোলনের কারণে তৈরি হওয়া এমন মরণফাঁদের দায়ভার কে নেবে? তাদের দাবি, অবৈধ বালু উত্তোলন বন্ধের পাশাপাশি নদীতে তৈরি হওয়া গভীর গর্তগুলো চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে বালু উত্তোলনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।

গোবিন্দগঞ্জ ফায়ার স্টেশন অফিসার মাসুদ রানা বলেন, ‘পাঁচ বন্ধু নদীতে গোসল করতে নেমেছিল। বালু উত্তোলনের কারণে সৃষ্টি হওয়া গভীর গর্তে পড়ে চারজন উঠে আসতে পারলেও হাসিব পানির স্রোতে তলিয়ে যায়। পরে রংপুর থেকে ডুবুরি দল এসে প্রায় ২০ মিনিটের চেষ্টায় তাকে উদ্ধার করে।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
গোবিন্দগঞ্জে বালু উত্তোলনের গর্তে ডুবে কিশোরের মৃত্যু

আপডেট সময় : ০৯:১০:৫৭ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬