ঢাকা ১০:০৫ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডোমারে মাদক সম্রাজ্ঞী আটক, ৩০টির বেশি মামলা মেয়েকে জড়িয়ে মাদরাসা প্রতিষ্ঠাতার বিরুদ্ধে ধর্ষণের মিথ্যা অভিযোগ তুলে প্রতিষ্ঠানে মবের চেষ্টা পিরোজপুরে জিয়া মঞ্চের কর্মী সভা স্থগিতের প্রতিবাদে সংবাদ সম্মেলন হাতিয়ায় মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকার বিমার চেক গাইবান্ধায় ২ কেজি গাঁজাসহ নারী গ্রেফতার   ক্যাশমেমো ছাড়া সার বিক্রি, দুই বিসিআইসি ডিলারকে ৪২ হাজার টাকা জরিমানা সুন্দরগঞ্জে মাদকবিরোধী মশাল মিছিল গাইবান্ধায় হেরোইন-ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ভূমি গবেষক সেলিমের ‘ডিজিটাল ভূমি কার্ড’ উদ্ভাবন, অবসান হবে ‘জোর যার মুলুক তার’ নীতি রিজভীর সঙ্গে শুভ্রর সৌজন্য সাক্ষাৎ

ডোমারে মাদক সম্রাজ্ঞী আটক, ৩০টির বেশি মামলা

ডোমার (নীলফামারী) প্রতিনিধি
  • আপডেট সময় : ০১:৫০:৫৫ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬ ১৭ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নীলফামারীর ডোমারে মাদকবিরোধী অভিযান চালিয়ে রুপা বেগম (৪৪) নামের এক নারীকে মাদকসহ আটক করেছে পুলিশ। পুলিশের দাবি, তাঁর বিরুদ্ধে ডোমারসহ বিভিন্ন থানায় ৩০টির বেশি মামলা রয়েছে। এর মধ্যে কয়েকটি মামলায় তাঁর সাজাও হয়েছে। স্থানীয়দের কাছে তিনি ‘মাদক সম্রাজ্ঞী’ হিসেবে পরিচিত।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার ছোট রাউতা কাজীপাড়া এলাকায় নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়। এ সময় তাঁর বাড়ি থেকে মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

রুপা বেগম ছোট রাউতা কাজীপাড়া গ্রামের মৃত মিজানুর রহমানের স্ত্রী।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রুপা বেগমের বাড়িতে অভিযান চালানো হয়। পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাঁকে আটক করে। পুলিশ বলছে, বিভিন্ন সময়ে মাদক-সংক্রান্ত মামলায় গ্রেপ্তার হয়ে কারাভোগ করেছেন রুপা বেগম। পরে জামিনে বা মুক্তি পেয়ে আবারও মাদক ব্যবসায় জড়িয়ে পড়ার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকায় এলাকায় এর নেতিবাচক প্রভাব পড়ছে। বিশেষ করে তরুণদের একটি অংশ মাদকের দিকে ঝুঁকে পড়ছে। তাঁকে একাধিকবার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আটক করলেও পরে মুক্ত হয়ে আবার একই কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন বলে অভিযোগ তাঁদের।

ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুল্লাহ রুপা বেগমকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, তাঁর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে শনিবার তাঁকে আদালতে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
ডোমারে মাদক সম্রাজ্ঞী আটক, ৩০টির বেশি মামলা

আপডেট সময় : ০১:৫০:৫৫ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬