ঢাকা ১০:০৬ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডোমারে মাদক সম্রাজ্ঞী আটক, ৩০টির বেশি মামলা মেয়েকে জড়িয়ে মাদরাসা প্রতিষ্ঠাতার বিরুদ্ধে ধর্ষণের মিথ্যা অভিযোগ তুলে প্রতিষ্ঠানে মবের চেষ্টা পিরোজপুরে জিয়া মঞ্চের কর্মী সভা স্থগিতের প্রতিবাদে সংবাদ সম্মেলন হাতিয়ায় মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকার বিমার চেক গাইবান্ধায় ২ কেজি গাঁজাসহ নারী গ্রেফতার   ক্যাশমেমো ছাড়া সার বিক্রি, দুই বিসিআইসি ডিলারকে ৪২ হাজার টাকা জরিমানা সুন্দরগঞ্জে মাদকবিরোধী মশাল মিছিল গাইবান্ধায় হেরোইন-ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ভূমি গবেষক সেলিমের ‘ডিজিটাল ভূমি কার্ড’ উদ্ভাবন, অবসান হবে ‘জোর যার মুলুক তার’ নীতি রিজভীর সঙ্গে শুভ্রর সৌজন্য সাক্ষাৎ

গাইবান্ধায় বাস-মাইক্রোবাস সংঘর্ষ, মাইক্রোবাস চালক নিহত

গাইবান্ধা প্রতিনিধি
  • আপডেট সময় : ০৩:০৬:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬ ৬০ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গাইবান্ধায় যাত্রীবাহী বাসের সঙ্গে ওষুধবাহী একটি মাইক্রোবাসের মুখোমুখী সংঘর্ষে মাইক্রোবাস চালক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল ১০ টার দিকে গাইবান্ধা-পলাশবাড়ী সড়কের মাঝিপাড়া এলাকায় এ দুৃৃৃর্ঘটনা ঘটে।

নিহত মাইক্রোবাস চালকের নাম মাসুদ রানা (৪০), তিনি ঠাকুরগাঁও সদরের বাঁশগাড়া এলাকার ফয়জার রহমানের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে আলহামরা পরিবহনের যাত্রীবাহী একটি বাস ঢাকার দিকে যাচ্ছিল। অপরদিকে ওষুধ ভর্তি একটি মাইক্রোবাস গাইবান্ধা যাবার পথে মাঝিপাড়া এলাকায় যানবাহন দুটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে যাত্রীবাহী বাসটি সড়কের পাশে খাদে পড়ে যায়। অপরদিকে মাইক্রোবাসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে গিয়ে চালক ভেতরে আটকা পড়েন।

খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে এসে মাইক্রোবাসের ভেতর থেকে চালকের মরদেহ উদ্ধার করেন।

নিহতের পরিচয় নিশ্চিত করে পলাশবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) হারুন বাংলানিউজকে জানান, এ ঘটনায় মাইক্রোবাসে থাকা মো. সানি নামে একজন গুরুতর আহত হয়েছেন। তাকে গাইবান্ধা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার পূর্ণাঙ্গ পরিচয় জানা যায়নি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
গাইবান্ধায় বাস-মাইক্রোবাস সংঘর্ষ, মাইক্রোবাস চালক নিহত

আপডেট সময় : ০৩:০৬:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬